বলিউড তারকা সালমান খানের বোন জামাই আয়ুশ শর্মার বিপরীতে নায়িকার তালিকা থেকে বাদ পড়লেন ক্যাটরিনা কাইফ। কারণ, সালমান খান নাকি আয়ুশের বিপরীতে নতুন মুখ খুঁজছেন। তাই বাদ দেয়া হলো ক্যাটরিনাকে।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, সালমান খান এবং করণ জোহর প্রযোজিত ছবিতে আয়ুশের বিপরীতে নায়িকা হবেন ক্যাটরিনা কাইফ। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনার এখানে প্রাধান্য থাকবে এটাই সবাই ধরে নিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন কিছু। নায়িকার দৌড়ে ছিটকে গেলেন তিনি।
ক্যাটরিনার আগে গুজব উঠেছিল সারা আলী খানকে নিয়ে। ধারণা করা হচ্ছিল তিনি হয়তো হবেন ছবিটির নায়িকা। কিন্তু এই ছবিতে থাকছেন না সারা। তিনি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তাই এখন দেখার পালা, শেষ পর্যন্ত ছবিটিতে কে থাকেন আয়ুশের বিপরীতে।
আয়ুশ শর্মার ছবিটির নাম হবে ‘দ্য ব্যাটেল অব সারাগারি’। ছবিটি ঐতিহাসিক ছবি। ‘সারাগারি যুদ্ধ’ হয় ১৮৯৭সালে। যেখানে ১৪০০ আফগান সৈন্যের বিপরীতে লড়েছিলেন ২১ জন সাহসী শিখ। যারা প্রত্যেকেই ছিলেন ভারতীয় সৈন্য। ডেকান ক্রনিকল।









