চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতভম্ব ও বিক্ষুব্ধ বিএনপি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা হয়েছে বলে রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সাধারণ মানুষকে পর্যন্ত রায়ের পর আপিল করা মাত্র জামিন দেয়া হয়। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রীর জামিন নিয়ে কত কৌশল করা হচ্ছে। খুব কৌশলে খালেদা জিয়াকে বন্দি রাখা হচ্ছে।

ফখরুল বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজেই বলেছেন যে, খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে সাজা দেয়া হয়নি। বিশ্বাস ভঙ্গ করার জন্য এ সাজা। এই মামলায় জামিন পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এটি তার আইনগত অধিকার। কিন্তু হচ্ছে না। এখন পর্যন্ত এমন ঘটনা আর ঘটেনি। খালেদা জিয়ার জামিন এবং আইনি প্রক্রিয়ায় অত্যন্ত সচেতনভাবে বাঁধা দিচ্ছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষোভের সঙ্গে বলছি এই আদেশে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। দেশের মানুষের সর্বশেষ আশ্রয়ের স্থান সুপ্রিম কোর্ট। সাবেক বিচারপতি এস কে সিনহাকে যেভাবে দেশ ছেড়ে যেতে হয়েছিল সেদিন থেকে আমরা বলে এসেছি বিচার বিভাগের স্বাধীনতা শেষ হয়ে গেছে। আজকের রায়ের মধ্যদিয়ে তা প্রমাণিত হলো। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থাকে পোক্ত করার জন্য নীল নকশা করা হচ্ছে। বিরোধী দল বলে কিছু থাকবে না দেশে। বেগম জিয়াকে কারাগারে বন্দি রেখে তাদের মতো করে একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলো যাওয়া তাদের লক্ষ্য। তারা তা প্রকাশ্যে বলছেও।

‘এসব কথা আমাদেরকে বারবার বলতে হচ্ছে। এছাড়া আমাদের কোন উপায় নেই। গণতান্ত্রিক একটি দল তো এভাবেই প্রতিবাদ করবে। এর বাইরে কিছু করতে তো আমরা শিখিনি। ’

ফখরুল বলেন, সরকার অত্যন্ত কৌশলে বিচার বিভাগে হস্তক্ষেপ করছে। এই অন্যায় অত্যাচার, বিচার বিভাগে হস্তক্ষেপের প্রতিবাদ জানাচ্ছি।

এসময় তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফখরুল।

এদিকে খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে ২০ মার্চ মঙ্গলবার জেলা, মহানগর এবং ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

এছাড়া ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি। তার জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভা ছিলো আজ (সোমবার)। কিন্তু অনুমতি মেলেনি।

ফখরুল বলেন, আমি নিজে বারবার ফোন করেছি, তারা (ডিএমপি) ফোন ধরেনি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেনি। তারা আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। আমরা ২৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভা করবো। সরকারকে বলবো আমাদের জনসভা করার অনুমতি দিন।

ট্যাগ: খালেদা জিয়ার জামিনবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাসব্যাপী শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক চিত্রকর্ম প্রদর্শনী

পরবর্তী

এই মোস্তাফিজ এখন রোহিতেরও স্বস্তি

পরবর্তী

এই মোস্তাফিজ এখন রোহিতেরও স্বস্তি

সাইক্লিং

সাইক্লিং তাহলে ভালো!

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT