চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতাদের অন্তর্জ্বালার কারণ বুঝি না: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:২১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
রাজনীতি
A A

সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চের মহাসমাবেশে প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন তাতে বিএনপি নেতাদের মধ্যে অন্তর্জ্বালা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কী কারণে তাদের এ অন্তর্জ্বালা তা বুঝতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ৭ মার্চের মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন: যুদ্ধাপরাধী-খুনি ও স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন কোনদিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

Banglabid

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: সরকার আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা কোন উস্কানির ফাঁদে পা দেব না। দেশনেত্রীর নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো আমরা।

এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন: প্রধানমন্ত্রী তার বক্তব্যে কাউকে আঘাত করতে চাননি। তিনি যুদ্ধাপরাধী ও খুনি রাজনৈতিক অপশক্তির কথা বলেছেন। কিন্তু, বিএনপির নেতাদের এ বক্তব্যে সমস্যা কেন?

৭ মার্চের জনসভা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: আমরা যখন বিশাল জনসমাগমের ঘোষণা দিয়েছিলাম তখন অনেকে বিশ্বাস করতে পারেনি। তবে আমাদের বিশ্বাস ছিল। এতো সুশৃঙ্খল, রঙিন এবং বিশাল জমায়েত এর আগে ঢাকায় দেখা যায়নি।

Reneta

উপ-কমিটি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে কাদের বলেন: এখন যেগুলোর সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো খসড়া কমিটি। এগুলো এখনও চূড়ান্ত নয়। আমাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে মেলে না এমন যদি কাউকে পাওযা যায়, কোন অপরাধের সঙ্গে যুক্ত কিংবা অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে না-এমন কাউকে পাওয়া গেলে বাদ দেওয়া হবে। সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে। জুন পর্যন্ত আমরা এজন্য অপেক্ষা করবো।

এর আগে বহুবার উপ-কমিটি করার চেষ্টা করা হলেও নানা প্রতিকূলতার মুখে তা করা হয়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের উপ কমিটিওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুল শটের মহড়া

পরবর্তী

সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এক নারী ভক্ত

পরবর্তী

সঞ্জয়ের নামে সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এক নারী ভক্ত

বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে মালিককে খুন

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT