চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সমাবেশ উপলক্ষে গণপরিবহন বন্ধ রাখার অভিযোগ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১১:৩৮ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
বিএনপির সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে একটি বড় মঞ্চ ও জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সকল প্রকারের গণপরিবহন বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে ঢাকা-মাওয়া সড়কেও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলেও বিএনপির অভিযোগ।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন: বিরোধী দল দমনে সরকার যেসব কর্মকাণ্ড করছে, তা গণতান্ত্রিক রীতির অংশ হতে পারে না। সরকারের এসব আচরণ থেকে বিরত থাকা উচিত এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।

‘সরকার যদি অগণতান্ত্রিক কোনো কার্যকলাপ না করে, তাহলে সমাবেশে বড় ধরনের লোক সমাগম হবে’, বলেন রিজভী।

শনিবার দুপুরে ডিএমপির কাছ থেকে ২৩ টি শর্তে সমাবেশের অনুমতি পাওয়ার পর সন্ধ্যা থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু করে বিএনপি। রাতভর চলে কাজ। রাতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মঞ্চ নির্মাণে কাজ করেছে।

এর পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের মঞ্চ প্রস্তুত হয়েছে। সকাল ৮ টা থেকে উদ্যান থেকে মাইকের আওয়াজ ভেসে আসছে আশপাশের এলাকায়। তবে সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে ধীরে ধীরে কর্মীরা আসতে শুরু করেছেন। এতে আশপাশের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দীর্ঘ ১৯ মাস পর এধরনের একটি জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। রোববার দুপুর ২টা থেকে সভা শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ট্যাগ: বিএনপির সমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে রাস্তার ধুলায় দুর্বিষহ জনজীবন

পরবর্তী

তরতাজা থাকতেই নাইজেরিয়া ম্যাচে নেই মেসি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তরতাজা থাকতেই নাইজেরিয়া ম্যাচে নেই মেসি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বোকারাই যুক্তরাষ্ট্র-রাশিয়ার ভালো সম্পর্ক চায় না: ট্রাম্প

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT