চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে রাস্তার ধুলায় দুর্বিষহ জনজীবন

মো. জাহিদুজ্জামান মো. জাহিদুজ্জামান
১১:০৪ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
পরিবেশ
A A
ঢাকার রাস্তায় ধুলাবালিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার ধুলার কারণে হঠাৎ করেই বেড়ে গেছে বায়ু দূষণের মাত্রা। চোখে, নাকে-মুখে ধুলা ঢুকে পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে রাস্তা চলাচলকারীদের জীবন। কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ভাঙা ও চলমান নির্মাণ কাজের মধ্যে চলাচলের সময় যানবাহনের চাকা উড়াচ্ছে ধুলা।

রাজধানীর বিভিন্ন রাস্তায় সরেজমিনে দেখা যায়, শীতের কুয়াশার মতো ধুলায় আচ্ছাদিত রাস্তা। একটি করে যানবাহন যাওয়ার পর কুণ্ডলি পাকিয়ে বাতাসে উড়ে বেড়াচ্ছে ধুলা-বালি। এছাড়া বর্ষায় রাস্তার আস্তরণ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়।

এসব রাস্তা মেরামত কাজ শুরু হলেও শেষ না করে ফেলে রাখা হয়েছে। কোথাও আবার রাস্তার পাশে ড্রেন নির্মাণের জন্য মাটি খুড়ে রাখা হয়েছে, রয়েছে উপকরণের স্তুপও।

এসব কারণে শুষ্ক মৌসুম শুরুর পর ধুলায় একাকার রাস্তা। রাজধানীর তেজগাঁও, মালিবাগ ও যাত্রাবাড়িতে এ সমস্যা প্রকট। এসব রাস্তায় নামলে কোনভাবেই ধুলা থেকে রক্ষা পাচ্ছেন না মানুষ।

নির্মল বায়ু টেকসই পরিবেশ নামে প্রকল্প বাস্তবায়ন করছে পরিবেশ অধিদপ্তর। বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তারা। সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, দখলদারদের উচ্ছেদসহ নানা কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ করতে সময় বেশি লাগছে। এসময়ে বাস্তায় বেশি করে পানি ছিটানোর উদ্যোগ নিচ্ছেন তারা।

পরিকিল্পতভাবে একসঙ্গে সব নির্মাণ কাজ দ্রুত শেষ করে অতি মাত্রার ধুলার হাত থেকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: বায়ু দূষণরাজধানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্প্যানিশ ছন্দে বিধ্বংস কোস্টা রিকা

পরবর্তী

বিএনপির সমাবেশ উপলক্ষে গণপরিবহন বন্ধ রাখার অভিযোগ

পরবর্তী
বিএনপির সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে একটি বড় মঞ্চ ও জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সমাবেশ উপলক্ষে গণপরিবহন বন্ধ রাখার অভিযোগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তরতাজা থাকতেই নাইজেরিয়া ম্যাচে নেই মেসি

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT