চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির গুলশান কার্যালয়ে ‘বিক্ষুব্ধ’দের ইট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
বিক্ষোভ

বিএনপির মনোনয়ন না পেয়ে চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।

বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের-১ আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, চাঁদপুর-১ আসনের এহছানুল হক মিলন (সাবেক বিএনপি এমপি) এবং মানিকগঞ্জ-১ আসন থেকে বঞ্চিত হওয়া খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলুর সমর্থকরা।

বিক্ষোভকারীরা গুলশান কার্যালয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং বাইরে থেকে কার্যালয় লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে৷ এসময় ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা পার্সন শাহ আলম ইটের আঘাতে আহত হন।

Banglabid

বিক্ষোভকারী এহছানুল হক মিলনের কয়েকজন সমর্থক বলেন, মহাসচিব টাকার বিনিময়ে ব্যবসায়ীদের মনোনয়ন দিয়েছেন৷ এটা মানবো না৷ আমরা গুলশান থেকে যাবো না। মিলন ভাইকে মনোনয়ন দিতে হবে।

এদিকে কুমিল্লা-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আমিন উর রশিদ। নরসিংদী-৩ আসনে মনজুর এলাহীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এই আসন থেকে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী সানাউল্লা মিয়া মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

জেএসডিকে চারটি আসন দেয়া হয়েছে বলে জানা গেছে। জেএসডি নেতা আব্দুল মালেক রতন তাদের মনোনয়নের চূড়ান্ত চিঠি নিয়েছেন গুলশান কার্যালয় থেকে৷

Reneta

জেএসডির চার আসনে মনোনয়ন প্রাপ্তরা হলেন: লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব
কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ আসনে শহিদুদ্দিন মাহমুদ স্বপন।আরেকজনকে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিবিক্ষোভমনোনয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈমুরের জন্মদিনকে ঘিরে ‘সাইফিনা’র নানা আয়োজন

পরবর্তী

বাংলা একাডেমি ফেলোশিপ ও পুরস্কার পেলেন ১১ বিশিষ্টজন

পরবর্তী
ভাষা

বাংলা একাডেমি ফেলোশিপ ও পুরস্কার পেলেন ১১ বিশিষ্টজন

কাদের সিদ্দিকী এখন হাইকোর্টমুখি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT