চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি ফেলোশিপ ও পুরস্কার পেলেন ১১ বিশিষ্টজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A
ভাষা

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৮ পেলেন ৭ বিশিষ্টজন এবং ৪ বিশিষ্টজন পেলেন বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার।

শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভা শেষে এই ফেলোশিপ ও পুরস্কার প্রদান করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৮’প্রাপ্তরা হচ্ছেন : অধ্যাপক আমিনুল ইসলাম (শিক্ষা ও গবেষণায়), শিল্পী মনিরুল ইসলাম (চারুকলায়), মঞ্জুলিকা চাকমা (কারুশিল্পে), এসএম মহসীন (নাট্যকলায়), ডা. সামন্ত লাল সেন (চিকিৎসাসেবায়), শিল্পী রওশন আরা মুস্তাফিজ (সংগীতচর্চায়) এবং পলান সরকার (বইবান্ধব সমাজ প্রতিষ্ঠায়)। অসুস্থ থাকায় পলান সরকারের পক্ষে ফেলোশিপ গ্রহণ তাঁর জ্যেষ্ঠ সন্তান জনাব মো. হায়দার আলী।

‌এছাড়া ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮’, কবি মুহম্মদ নূরুল হুদা ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮’, কবি আবিদ আজাদ (মরণোত্তর) ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮’ এবং অধ্যাপক হায়াৎ মামুদ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’ লাভ করেন।

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভে”ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রয়াত কবি আবিদ আজাদের পক্ষে পুরস্কার গ্রহণ করে তার জ্যেষ্ঠ সন্তান তাইমুর রশীদ।

সভাপতির ভাষণে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে তার সামর্থ্য অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের প্রত্যাশা বিপুল। আজকের সাধারণ সভায়ও একাডেমির সদস্যবৃন্দ নানা মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমাদের মনে রাখতে হবে বাংলা একাডেমি যেমন এর কর্মকর্তা ও কর্মচারীদের তেমনি সদস্যরাও একাডেমি পরিবারের অংশ। আমরা আশাকরি, আগামী দিনগুলোতে বাংলা একাডেমি সকলের সহযোগিতায় তার কার্যক্রম আরো সুচারুরূপে পালন করতে সক্ষম হবে।

Reneta

এরআগে সাধারণ সভায় বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৭-২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ২০১৮-২০১৯ সালের বাজেট অবহিত করেন। একাডেমির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সভায় সারাদেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সদস্যদের সম্মতিক্রমে অনুমোদন ঘোষণা করেন বার্ষিক সাধারণ সভা ২০১৮-এর সভাপতি এবং বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT