চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি’ই রাজনৈতিক প্রতিবন্ধীদের দল: হানিফ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:২৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বিএনপিকে রাজনৈতিক প্রতিবন্ধীদের দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন: যারা রাজনৈতিক ভাবেই প্রতিবন্ধী তাদের কাছে অন্যদের কর্মকাণ্ডও তাদের মতোই লাগবে।

‘আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রতিবন্ধী করে রেখেছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হানিফ এ কথা বলেন।

এর আগে সুনামগঞ্জ এবং নেত্রকোণার হাওর এলাকায় অকাল প্লাবিত অঞ্চল পরিদর্শন শেষে ঢাকা ফিরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন এ নেতা।

Banglabid

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির মিথ্যাচারের রাজনীতির অংশ হিসেবে সাম্প্রতিক বন্যা নিয়ে তারা নানা অসংলগ্ন বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ অতীতেও যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সফলতা দেখিয়েছে, এবারও সফলভাবে বন্যা মোকাবেলা করবে।

আন্তর্জাতিক মহলে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম রয়েছে উল্লেখ করে হানিফ ৯৮’র বন্যার কথা স্মরণ করিয়ে দেন।

তিনি অভিযোগ করেন, সেসময় বিএনপি নানামুখী অভিযোগ করলেও; শেখ হাসিনার নেতৃত্বে তখনকার সরকার সফলভাবে বন্যা নিয়ন্ত্রণ করেছিলো।

Reneta

আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে কি না এমন প্রশ্নে’র জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ চায় সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন।

এবারের নির্বাচনে বিএনপি অংশ না নিলে নিবন্ধন বাতিলের সম্ভাবনা রয়েছে স্মরণ করিয়ে দিয়ে হানিফ বলেন, এখন নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না এটা তাদের ইচ্ছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

নির্বাচনকে সামনে রেখে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ আঁতাত করেছে বিএনপি’র এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে এসেছে। শেখ হাসিনা যদি কওমী শিক্ষার্থীদের কোনো সুযোগ দিয়ে থাকেন তাহলে তাদের খুশি হওয়া উচিৎ। গাত্রদাহ হবে কেনো?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগমাহবুবুল আলম হানিফযুগ্ম সাধারণ সম্পাদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেফাজতকে প্রশ্রয় দেয়ার ফল যা হতে পারে

পরবর্তী

চট্টগ্রামে এলএমএস’র যাত্রা শুরু

পরবর্তী

চট্টগ্রামে এলএমএস’র যাত্রা শুরু

ফাইল ফটো

ভারতে বিদেশী পর্যটকে সবার উপরে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT