চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিদেশী পর্যটকে সবার উপরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ভ্রমণের উদ্দেশে যেসব দেশের মানুষ ভারতে যায় তাদের মধ্যে সংখ্যায় সবার ওপরে অবস্থান করছে বাংলাদেশ। গত মার্চে ভারত ভ্রমণে যাওয়া বিদেশী পর্যটকদের মধ্যে বাংলাদেশী পর্যটক ছিল সবচেয়ে বেশি। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

রিপোর্টের তথ্যমতে, ২০১৬ সালের মার্চে যেখানে ভারতে গেছিলো ১ লাখ ১৬ হাজার পর্যটক সেখানে ২০১৭ সালের মার্চে সেটি বেড়েছে ২৫.৮ শতাংশ। ই ভিসার মাধ্যমে এবছর ভারতে যাওয়া পর্যটকের পরিমাণ ছিলো ১ লাখ ৪৬ হাজার। এছাড়া সম্প্রতি ভারতে বিদেশী পর্যটকের আগমন বেড়েছে আগের তুলনায় ১০.৭ শতাংশ। গত বছর এই সময়ে যেখানে ভারত ভ্রমণকারীর পরিমাণ ছিলো ৮ লাখ ১৭ হাজার এবার সেটি দাঁড়িয়েছে ৯ লাখ ৫ হাজারে।

আর এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে বাংলাদেশী পর্যটকরা। গত মাসে ভারতে ভ্রমণরত বাংলাদেশী পর্যটক ছিলো ২১.৩১ শতাংশ। তারপরের অবস্থান ছিলো আমেরিকার, ১০.৩৯ শতাংশ। রাশিয়ান পর্যটকের পরিমাণ ছিলো ৪.২৬ শতাংশ, মালয়েশিয়ার ৩.৪১ শতাংশ, কানাডার ৩.২৮,  জার্মানি ৩.০৩, শ্রীলঙ্কা ২.৯১, চীন ২.৮৩ শতাংশ, ফ্রান্স ২.৭৯ শতাংশ এবং অস্ট্রেলিয়া ২.৫৪ শতাংশ। জাপানের ২.৩৪ শতাংশ, আফগানিস্তানের ১,৮২ শতাংশ, সিঙ্গাপুরের ১.৬৬ শতাংশ এবং ইরানের ১. ৫৪ শতাংশ ভ্রমণকারী ভ্রমণ করেন ভারত।

তবে ভারতে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকলেও পর্যটনের দিক থেকে এখনো বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালে ৫ লাখের বেশি পর্যটক বাংলাদেশে এসেছেন। আগের বছরে যা ছিল সাড়ে ৪ লাখের মতো।

পর্যটক আকর্ষণে ১৩৫ টি দেশের মধ্যে ১২৫ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের ভ্রমণ ও পর্যটনশিল্প নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এই তালিকা তৈরি করে। সেই তালিকায় ভারতের অবস্থান ৪০ নম্বরে। এক নম্বরে রয়েছে স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটকবাংলাদেশিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT