চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়োমেট্রিক নিয়ে যত কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বায়োমেট্রিক নিবন্ধন নিয়ে কথা হয়েছে অনেক। এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি দেখিয়েছেন নানা জন। গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে চলছে সিমের এই নিবন্ধন; নতুন সিম কিনতেও যেতে হচ্ছে একই প্রক্রিয়ার ভেতর দিয়ে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কে কী বলেছেন।

তারানা হালিম, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী: ‘সব মোবাইল সংযোগের নতুন করে নিবন্ধন করতে হবে।সকল অপরাধের সূত্রে থাকছে মোবাইল সিম। তাই এটির সঠিক নিবন্ধন হওয়া খুবই জরুরি।’

Banglabid

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আরো বলেন, তারা মার্কেটকে কোনো অবস্থায় ডিস্টাবেল করতে চান না। কিন্তু তাই বলে এমন পরিস্থিতিও মেনে নেওয়া যায় না যে যেমন ইচ্ছা সিম বিক্রি হবে।

এ সিদ্ধান্ত কার্যকরের ফলে বর্তমানে দেশে কার্যকর থাকা ১২ কোটি ৮৭ লাখ মোবাইল সিমের সবগুলোই পুন:নিবন্ধন শুরু হয়।

Reneta

সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা: ‘মোবাইল সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়। এ কারণে আমি গৌরববোধ করছি।’

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য কিছু একটা করার স্বপ্ন ও বাসনা আমার রয়েছে। আমি কেবল মাত্র উপদেশ দেই, আপনারা সেটি বাস্তবায়ন করেন এতে কৃতিত্ব আপনাদেরই।

টি আই এম নুরুল কবীর, এমটব: ‘বায়োমেট্রিকের ব্যবহার বিশ্বজুড়েই বাড়ছে এবং ব্যাংকিংয়ের জন্য প্রায় ৪৫ কোটি লোক এখন এই পদ্ধতি ব্যবহার করছেন।’

এস এম এনামুল হক, রিটকারী: ‘সব সিম নিবন্ধন, সক্রিয় ও যাচাই করতে আঙুলের ছাপ দিতে হবে। দেশের ছয়টি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির মালিকানা বিদেশিদের হাতে। দেশের ৯৭ শতাংশ গ্রাহকের নিয়ন্ত্রণ তাঁদের হাতে। এসব তথ্য নিয়ে কীভাবে তা ব্যবহার করা হচ্ছে, এটি জানা নেই। তাই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা থেকে এই রিট আবেদন করা হয়েছে।’

জ্যোতির্ময় বড়ুয়া, রিটকারীর আইনজীবী: ‘সরকার যদি দায়িত্ব নিয়ে এসব কাজ করে, তাহলে এসব তথ্যর অপব্যবহার হলে এর বিরুদ্ধে প্রতিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মোবাইল ফোন কোম্পানিগুলোর সবগুলোই অন্য দেশের। এসব কোম্পানি গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে  বিদেশে পাঠিয়ে দেবে এবং এর অপব্যবহার করা হলে কিছুই করার থাকবে না।’

ফরহাদ মজহর, লেখক ও কলামিস্ট: ‘যারা বায়োমেট্রিক সিম নিবন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন
ও গণপ্রতিরোধের ডাক দিচ্ছেন আমি তাদের সমর্থন করি। অন্যদের সমর্থন করবার
জন্য আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, বায়োমেট্রিক সিম নিবন্ধনের বিরোধিতাকে হাল্কা ভাবে নেবেন না। যারা
এটা বুঝে গিয়েছেন তাদের লাল সালাম আর সবুজ শুভেচ্ছা। আছি আপনাদের সঙ্গে।

‘আসুন
সিকিউরিটি স্টেইট আর তার নজরদারির পাতানো জালের বিরুদ্ধে নাগরিকদের মানবিক
অধিকারের জন্য লড়ি। আমাদের নিরাপত্তা আমাদেরকেই, সমাজকেই নিশ্চিত করতে
হবে। ভাত দেবার মুরোদ নাই, কিল মারার গোঁসাই — আসুন এই রাষ্ট্রের বিলয়
ত্বরান্বিত করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়োমেট্রিক সিম নিবন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায়নার কাছে ধোনির হার

পরবর্তী

পুনঃনিবন্ধনের শেষদিন আজ

পরবর্তী

পুনঃনিবন্ধনের শেষদিন আজ

একই দিনে মাঠে দুই টাইগার

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT