আইপিএলে আজ শনিবার দুটি খেলা হবে। আলাদা ম্যাচে এদিন মাঠে নামবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি
ডেয়ারডেভিলসের বিপক্ষে। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর
মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।
৬ ম্যাচে ৪টি জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ডেয়ারডেভিলসের বিপক্ষে নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
অন্যদিকে, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। প্রথম পর্বে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪৫ রানে হেরেছিল মুস্তাফিজের হায়দরাবাদ।
এবারে আসরে সানরাইজার্সের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ৬ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন।







