চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের মাঠে হেরেও গ্রুপসেরা পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে এসে হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। মঙ্গলবার রাতে জার্মান জায়ান্টরা ৩-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টদের। গ্রুপপর্বের প্রথম দেখায় পিএসজির মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছিল বায়ার্ন।

পিএসজির মাঠে প্রথম লেগের দেখায় হারার পর কোচ কার্লো আনচেলত্তি ছাঁটাই হন, সেই উত্তপ্ত চেয়ারে বসেন ইয়ুপ হেইঙ্কস। তারপর নিজেদের শেষ ১২ ম্যাচের ১১টিতেই জয় পেল বুন্দেসলিগার দলটি।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন রবের্ত লেভান্ডোভস্কি। ডেভিড আলাবার মাথা ছুঁয়ে আসা বল লেভান্ডোভস্কিকে খুঁজে পায় এসময়, পোলিশ তারকা দলকে এগিয়ে দিতে ভুল করেননি।

Banglabid

গোল খেয়ে হুঁশ ফেরে পিএসজির। ২৩ মিনিটে নেইমারের ফ্রি-কিক লক্ষ্যে থাকেনি। ৩৩ মিনিটেও সমতার সুযোগ হাতছাড়া করে অতিথিরা। কাইলিয়ান এমবাপের বাড়ানো বল জালে জড়াতে পারেননি নেইমার। ব্রাজিল তারকার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে নিরাপদে ঠেলে দেন স্বাগতিক গোলরক্ষক। ৩৬ মিনিটেও নেইমার ঝলকের সামনে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষকই।

পিএসজির আক্রমণের বিপরীতে ৩৭ মিনিটে উল্টো ব্যবধান বাড়িয়ে ফেলে বায়ার্ন। স্বাগতিকদের আরেকবার এগিয়ে দেয়ার নায়ক কোরেন্টিন তোলিসো। হামেস রদ্রিগেজের ক্রসে বল পেয়ে বাভারিয়ানদের জয়ের রাস্তা আরও প্রশস্ত করেন তোলিসো।

Reneta

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। এডিনসন কাভানির চিপে মাথা ছুঁয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান এমবাপে। ৬০ মিনিট মার্কো ভেরাত্তি গোলরক্ষক বরাবর শট নিলে সমতা ফেরানো হয়নি অতিথিদের।

পরে পিএসজির ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেন তোলিসো। ৬৯ মিনিটে বদলি কিংসলে কোম্যানের ক্রসে বল পেয়ে কোনাকুনি শটে জালে পাঠান তিনি। শেষপর্যন্ত ৩-১ই থাকে বায়ার্নের জয়ের ব্যবধান।

হেরেও অবশ্য ‘বি’ গ্রুপের সেরা পিএসজি। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট তাদের। বায়ার্নের পয়েন্টও ১৫। তবে মুখোমুখি লড়াইয়ে সেরা পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ে গ্রুপপর্ব শেষ করল বার্সেলোনা

পরবর্তী

গেমারদের নতুন ক্রেজ ‘ক্রিপ্টোকিটিজ’, খরচ করছে মিলিয়ন ডলার

পরবর্তী
ক্রিপ্টোকিটিজ

গেমারদের নতুন ক্রেজ 'ক্রিপ্টোকিটিজ', খরচ করছে মিলিয়ন ডলার

সিজার নিখোঁজের এক মাসেও কোনো কূলকিনারা পায়নি পুলিশ

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT