চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেমারদের নতুন ক্রেজ ‘ক্রিপ্টোকিটিজ’, খরচ করছে মিলিয়ন ডলার

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৮:৪১ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ক্রিপ্টোকিটিজ

ক্রিপ্টোকারেন্সির জগতে সপ্তাহখানেক ধরেই আলোচিত এক নাম ‘ক্রিপ্টোকিটিজ’। এটি মূলত একটি গেম যা কাজ করে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথারিয়ামের ব্লকচেইন নেটওয়ার্কের উপর ভিত্তি করে। ২৮ নভেম্বর এই গেমটি চালুর পর থেকেই গেমাররা হুমড়ি খেয়ে পড়ছে গেমটি খেলার জন্য।

ক্রিপ্টোকিটিজ গেমে একজন গেমার ভার্চুয়াল পোষা বিড়াল কিনে থাকে এবং এই বিড়ালটি বংশবৃদ্ধি করতে সক্ষম। ক্রিপ্টোকিটিজের পোষা বিড়াল কেনার জন্য গেমাররা খরচ করছেন হাজার হাজার ডলার মূল্যের ইথার (ইথারিয়াম ব্লকচেইনের ভ্যালু টোকেন)।

তবে লেনদেনের এই বিপুল চাপ বইতে পারছে না ইথারিয়ামের ব্লকচেইন নেটওয়ার্ক। ফলশ্রুতিতে বিপুল পরিমাণ লেনদেন নিষ্পত্তির অপেক্ষায় আটকে আছে।

এক প্রতিবেদনে ইথারস্ক্যান জানিয়েছে, গেমটি চালু হওয়ার পর নিষ্পত্তির অপেক্ষায় থাকা লেনদেনের পরিমাণ বেড়েছে ৬ গুন।

ক্রিপ্টোসেলস নামের একটি ওয়েবসাইটে দেখা গেছে, এখন পর্যন্ত এই গেমটি খেলার জন্য গেমাররা ব্যয় করেছে প্রায় ৬০ লাখ ডলার। প্রতি মুহূর্তেই এই লেনদেনের পরিমাণ বাড়ছে।

ক্রিপ্টোকিটিজ
প্রতিটি কিটিই অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন

ক্রিপ্টোকিটি কী?

Reneta

ইথারিয়াম ব্লকচেইন ব্যবহার করে তৈরি করা ভার্চুয়াল বিড়াল। এই গেমের প্রতিটি প্রাণীই একেবারে ইউনিক, একটির সাথে অন্যটির মিল নেই। প্রতিটি ক্রিপ্টোকিটিরই আছে ২৫৬ বিটের জিনোম কোড।

সাধারণ প্রাণীর মতো ক্রিপ্টোকিটির মাঝেও আছে দুটি আলাদা লিঙ্গের বিড়াল যা ভার্চুয়ালি বংশবৃদ্ধি করতে সক্ষম। বিড়ালগুলোর ডিজিটাল ডিএনএ’র মাধ্যমে ৪০০ কোটি পর্যন্ত ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া সম্ভব।

কিছু কিছু ক্রিপ্টোকিটি দেখলে মনে হতে পারে জীবন্ত কোনো বিড়ালের ছবি।

একটি ক্রিপ্টোকিটির দাম কতো?

বিভিন্ন দামের কিটি রয়েছে। সর্বনিম্ন এক ডলারেরও কম মূল্যের কিটি যেমন আছে, তেমনি আছে এক লাখ ডলারেরও বেশি মূল্যের কিটি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় কিটি হলো ‘জেনেসিস’। একেবারে আদি প্রজন্মের (জেনারেশন জিরো) এই কিটি প্রথম বিক্রি হয়েছিল ২৪৬.৯ ইথারে (প্রায় এক লাখ ১৭ হাজার ডলার)।

ক্রিপ্টোকিটিজ
এক লাখ ১৭ হাজার ডলারে বিক্রি হয়েছে ‘জেনেসিস’

ক্রিপ্টোকিটি কেনার জন্য কেবল ইথারই ব্যবহার করা যায়। এজন্য শুরুতেই ব্রাউজারে মেটামাস্ক নামের একটি ওয়ালেট ইনস্টল করে নিতে হয়। এরপর কোনো এক্সচেঞ্জ থেকে ওয়ালেটটি রিচার্জ করে নিয়ে খেলতে হবে ক্রিপ্টোকিটিজ।

এতো কিটি আসে কোথা থেকে?

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান এক্সিয়ম জেন প্রতি ১৫ মিনিটে একটি করে কিটি বিক্রি করে। এর বাইরে আগের প্রজন্মের যেসব কিটি রয়েছে, সেগুলোর বংশবৃদ্ধির মাধ্যমেও বিপুল সংখ্যক কিটির জন্ম হচ্ছে যা কিনছে অন্যরা।

ক্রিপ্টোকিটিজ

কেউ যখন একটি কিটি কিনে নিচ্ছে, তখন সেটি যুক্ত হয়ে যাচ্ছে ইথারিয়ামের ব্লকচেইন। ফলে যতদিন না পর্যন্ত সেটি বিক্রি করা হচ্ছে, ততদিন ওই কিটির মালিকানায় কোনো পরিবর্তন আসবে না, এমনকি যদিও গেমটি বন্ধও হয়ে যায়।

কেন ধীরগতির হচ্ছে ইথারিয়াম?

মূলত ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে প্রতিটি লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা খরচ রয়েছে। লেনদেন যত দ্রুত নিষ্পত্তি করা হবে, এই খরচ তত বেশি। ইথারিয়াম নেটওয়ার্কের মোট লেনদেনের ১০ শতাংশই এখন হচ্ছে এই গেম খলার জন্য। আর তাতে করে অল্প সময়ের মধ্যেই অনেক লেনদেন জমে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে চাইলে ইথারিয়ামের খরচও তাতে বাড়বে।

তবে ক্রিপ্টোকিটিজ জানিয়েছে, সমস্যা সমাধানে প্রতিটি কিটির জন্মের খরচ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও কাজ করার কথা জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইথারিয়ামক্রিপ্টোকারেন্সিব্লকচেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT