চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি-খাবার চেয়ে ৭ বছরের শিশুর ক্রিসমাসের কাছে হৃদয়বিদারক চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

লিভারপুরের সাত বছরের এক শিশু কন্যা একটি বাড়ি, কিছু খাবার ও খেলনা পুতুলের জন্য আকুতি জানিয়ে ফাদার ক্রিসমাসের কাছে একটি হৃদয়বিদারক চিঠি লিখেছে।

হৃদয়বিদারক চিঠিটি পাওয়া গেছে ক্রিসমাস বা বড় দিন উপলক্ষে শিশুদের ‍শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য রাখা এভারটনের এল ৬ কমিউনিটি সেন্টারের পাশের ক্যাফের পোস্টবক্সে।

স্থানীয় কাউন্সিলর জেরার্ড উডহাউস প্রথম পত্রটি খোলে পড়েন।

Banglabid

তিনি বলছিলেন, চিঠিটি পড়ে খুবই খারাপ লাগলো! পত্রে ছোট্ট কন্যাটি লিখেছে, “প্রিয় ফাদার ক্রিসমাস, আপনি আমাদেরকে কি সাহায্য করতে পারেন?

“ক্রিসমাসের জন্য আমাদের কি একটি বাড়ি থাকতে পারে? মা আমাদের সবাইকে নিয়ে একত্রে থাকতে চান।  আপনি কি আমাদের কিছু খাবার দিতে পারেন এবং আমি কি ক্রিসমাসের জন্য একটি সুন্দর পুতুল পেতে পারি? ধন্যবাদ”!

বিবিসি জানায়, চিঠিটি এমন সময় পোস্টবক্সে পাওয়া যায়, যখন ক্রিসমাসের উৎসবের জন্য কমিউনিটি সেন্টার সজ্জিত করতে শুরু করেছে উদ্যোক্তারা।

Reneta

কাউন্সিলর জেরার্ড উডহাউস বলেন, এই শিশু কন্যা এবং তার ভাইবোনেরা বর্তমানে এক আত্মীয়র বাড়িতে থাকে। আমি বাচ্চাদের জানি এবং এটি সঠিক নয় যে, একটি সাত বছরের শিশু ক্রিসমাস নিয়ে উদ্বিগ্ন!

তিনি বলেন, শিশুটির পরিবারকে সাহায্যের চেষ্টা করা হচ্ছে এবং ক্রিসমাস বা বড়দিনে একটি হোটেলে রাখা হতে পারে। এই শিশুদের সাহায্যের জন্য তাদের পাশে তেমন কেউ নেই, বলে তার কাছে চিঠিটি অবাক হওয়ার মতো ঘটনা নয়।

কাউন্সিলর বলেন, এমন অসহায় শিশুর অনেক আছে, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র।!

উডহাউস বলেন, কয়েক সপ্তাহ আগে আমরা কয়েকজন শিশুকে নিয়ে বসেছিলাম। তখন এক শিশু বলেছিলো, আমি কেবল এই বড়দিনে উষ্ণ হতে চাই!

“আসলে এই বাচ্চারা জানে যে, তাদের বাবা-মা বড়দিনে উপহারের জন্য এই বছর অর্থ জোগাড় করতে পারেনি।  এটি সত্যি অনেক বেদনাদায়ক ঘটনা”- বলছিলেন কাউন্সিলর।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা এমএস মার্শাল বলছিলেন, আমাদের স্বেচ্ছাসেবী দল এই চিঠিটি পাওয়ার পর থেকে তাদেরকে খাবার, নতুন খেলনা, উপহার, অনুদানের চেক ও নগদ সহায়তার জন্য আগ্রহ নিয়ে বসে আছে।  আমরা সত্যি বিহ্বল ও অভিভূত হয়েছি এই ঘটনায়।

এই ক্রিসমাসে এই পরিবারের সঙ্গে আরও অনেক বঞ্চিত পরিবারকে সাহায্যের জন্য প্রস্তুত হয়েছি আমরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিসমাসযুক্তরাজ্যলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেস্ট চ্যাম্পিয়নশিপের ঘরে ‘শূন্য’

পরবর্তী

ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ রাখী সাওয়ান্ত!

পরবর্তী

ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ রাখী সাওয়ান্ত!

এক সিনেমার মহরত, আরও তিন সিনেমার ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT