চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাশার ভালো ছিল, মাশরাফী বেস্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটের এ যাবতকালের সেরা অধিনায়ক কে? এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে সবচেয়ে ভালো হিসেবে উল্লেখ করেছেন।

নিজের সঙ্গে বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার তুলনা করতে যেয়ে বাশার বলেন, ‘অধিনায়ক হিসেবে বাশার ভালো ছিল। কিন্তু মাশরাফী বেস্ট।’

রোববার বনানীর একটি হোটেলে রেডিও স্বাধীন এবং জিটিভির যৌথ উদ্যোগে আয়োজিত ‘কমেন্টেটর হান্ট প্রতিযোগিতা’র বিজয়ী ৩৫ জনকে ক্রিকেটের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দিতে আসেন হাবিবুল বাশার। সেখানে তরুণ এক ধারাভাষ্যকার বাশারের কাছে জানতে চান, তার দৃষ্টিতে বাংলাদেশের সেরা অধিনায়ক কে?

Banglabid

এই প্রতিযোগিতার জন্য ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীর সাতটি ভেন্যুতে অডিশন হয়। পাঁচ হাজারের বেশি প্রতিযোগীর ভেতর থেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহু শারাফাত ৩৫ জনকে বাছাই করেন। ক্রিকেটের মৌলিক জ্ঞানকে শক্তিশালী করতে বনানীর গ্যালিসিয়া হোটেলে তিনদিন ধরে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তরুণ ধারাভাষ্যকারদের সঙ্গে পরিচিত হতে যেয়ে বাশার বলেন, ‘আজ আমার ধারণা পাল্টে গেল। আমি ভাবতাম তরুণ/তরুণীরা শুধু ক্রিকেটার হতে চায়। পাঁচ হাজারের বেশি মানুষ ধারাভাষ্যকার হওয়ার জন্য নাম নিবন্ধন করেছে, এটা শুনে আমি বিস্মিত।’

বাংলাদেশ জাতীয় দল এখন কোচহীন। চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় কাকে দায়িত্ব দেয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘আমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছি। কৌশলগত কারণে আমি এখনই তাদের নাম বলতে পারছি না। তবে যাকেই দায়িত্ব দেয়া হোক না কেন, তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন, এতটুকু বলতে পারি।’

Reneta

বিভিন্ন টিভির টকশো কিংবা ম্যাচের আগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে ‘অযাচিত প্রশ্নে’র অভিজ্ঞতার কথা স্মরণ করে বাশার বলেন, ‘আপনারা সবাই ভবিষ্যতে ক্রীড়া উপস্থাপক কিংবা ধারাভাষ্যকার হবেন। এমন কোনো প্রশ্ন কিংবা কথা বলবেন না, যাতে সবাই হাসাহাসি করে। অনেক অনুষ্ঠানে প্রশ্ন শুনে নিজেকে ঠিক রাখতে পারি না। অনেক কষ্টে সামলে যাই। পরে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হলে তারা হাসাহাসি করে। আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজাহাবিবুল বাশার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরপুরের উইকেট ‘জঘন্য’ না, আদর্শও নয়

পরবর্তী

শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় সৎভাই আটক

পরবর্তী

শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় সৎভাই আটক

বিপিএলে গেলবার রংপুর রাইডার্সে খেলেছেন মিঠুন

মিঠুনের ব্যাটে মাশরাফীদের লড়াইয়ের পুঁজি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT