চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠুনের ব্যাটে মাশরাফীদের লড়াইয়ের পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিপিএলে গেলবার রংপুর রাইডার্সে খেলেছেন মিঠুন

বিপিএলে গেলবার রংপুর রাইডার্সে খেলেছেন মিঠুন

জিতলেই শেষ চার নিশ্চিত, এমন সমীকরণের ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে ১৪৭ রানের পুঁজি গড়েছে রংপুর রাইডার্স। মোহাম্মদ মিঠুন শেষ ওভারে শফিউলকে তিন ছক্কা মেরে লড়াইয়ের সংগ্রহ এনে দেন দলকে।

৩৫ বলে চার ছক্কা ও দুই চারে ৫০ রান করে অপরাজিত থাকেন মিঠুন। টি-টুয়েন্টিতে এটিই এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রথম ফিফটি। দুই বাউন্ডারিতে ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

গেইল-ম্যাককালাম জুটি সেভাবে জ্বলে উঠতে পারছিল না বিপিএলের শুরু থেকেই। আগের ম্যাচ থেকে ম্যাককালামকে তিনে নামিয়ে জিয়াউর রহমানকে করা হয় গেইলের সঙ্গী। সেই ম্যাচের মতো এবারও ব্যর্থ হওয়ায় শুরুর জুটি পায়নি রংপুর। ৮ রান করে জিয়া ফিরে যান আবু জায়েদকে উইকেট দিয়ে। ম্যাককালামও পারলেন না ইনিংস বড় করতে। ১১ বলে ১৫ রান করেই ফিরে যান এই কিউই ব্যাটসম্যান।

আগের দুই ম্যাচে রান না পাওয়া গেইল ব্যাটে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে থেমে যান ৩৮ করে। ২৭ বলের ইনিংসটিতে চারটি চার ও দুটি ছক্কা।

খুলনার পেসার জফরা আরচার নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন শফিউল, আবু জায়েদ রাহি, ব্র্যাথওয়েট ও বিপিএলে অভিষিক্ত পাকিস্তানি লেগস্পিনার মোহাম্মদ ইরফান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT