চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা ছাড়তে দরজা খোলা রাকিটিচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইভান রাকিটিচের জন্য দলবদলের বাজারে দরজা খুলে দিচ্ছে বার্সেলোনা। ক্লাবের সিদ্ধান্তে সায় দিয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্দেও। সব মিলিয়ে বার্সা ছাড়ার দ্বারপ্রান্তে রাকিটিচ। আগামী জানুয়ারিতেই নতুন কোনো ক্লাবের জার্সিতে দেখা যাবে এ মিডফিল্ডারকে।

গত দলবদলের বাজারেই রাকিটিচকে নিয়ে বেশ আলোচনা ছিল। যদিও শেষপর্যন্ত কিছু হয়নি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, এ দফায় তার ক্লাব ছাড়ার ব্যাপারটি প্রায় নিশ্চিত।

কীসের উপর ভর করে এমন কথা বলছে মার্কা? পত্রিকাটির দাবি, দলে এরইমধ্যে অনিয়মিত হয়ে পড়েছেন রাকিটিচ। তার উপর ফ্রেঙ্কি ডি ইয়ং স্কোয়াডে যোগ দেয়ার পর থেকে যেভাবে পারফর্ম করছেন, তাতে রাকিটিচের জন্য জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থায় মোটামুটি ফর্মে থাকা রাকিটিচকে বিক্রি করে অ্যাকাউন্টটাও একটু ভারী করতে চায় বার্সা।

চলতি মৌসুমে লা লিগায় ৯টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে শুরুর একাদশে মাঠে নেমেছেন রাকিটিচ। সেই পরিসংখ্যান দিয়েই মার্কা বলছে, ক্যাম্প ন্যুতে দিনশেষ হয়ে আসছে রাকিটিচের। ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের চোখ আছে ক্রোয়েট তারকার দিকে।

এদিকে, তরুণ তারকা কার্লেস এলেনাকে দলবদলের বাজারে তুলতে চায় বার্সা। তবে ডন ব্যালন বলছে, পুরোপুরি নয়, তাকে কোথাও ধারে দিতে চায় ক্লাব।

ডন ব্যালনের দাবি, স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ও রিয়াল বেটিসের সঙ্গে ২১ বছরের এলেনাকে জানুয়ারিতে দলে নিতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারও।

ট্যাগ: বার্সেলোনারাকিটিচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার অনুরোধ জাবি ছাত্রলীগের

পরবর্তী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জয়নাল হাজারী

পরবর্তী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জয়নাল হাজারী

প্রত্যাহারই সমাধান নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT