চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার অনুরোধ জাবি ছাত্রলীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ চেয়ে চলমান ধর্মঘট কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার অনুরোধ জানিয়েছেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. জুয়েল রানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়: আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আপনাদের চলমান ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।

Banglabid

যার ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদে সেশন জটের কবলে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে এমতাবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি থেকে ফিরে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছে।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ চেয়ে সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকে বর্জন করে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে উপাচার্যপন্থী শিক্ষকরা।

সোমবার সকালে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

Reneta

শিক্ষার্থীরা জানান, লাগাতার আন্দোলন ও প্রশাসনিক ভবন অবরোধের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন পিছিয়ে পড়ছে।

সোমবার সকাল ৯টায় নিজ নিজ বিভাগে শিক্ষার্থীরা ক্লাস করতে গেলে সেখানে অনুষদ ভবনের প্রধান ফটকে বাধার সম্মুখীন হন। এ সময় শিক্ষার্থীদের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা চলে। পরে অনুষদ ভবনের শিক্ষকরা গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে তাদের সাথেও বাকবিতণ্ডা হয়।

অনুষদ ভবনে ঢুকতে না দেয়ায় ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শহীদ মিনারের পাদদেশে বসে পরীক্ষা দিতে দেখা যায়৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT