চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ফিরতে পারেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০১২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে অনেকবারই শোনা গেছে আবারও ন্যু ক্যাম্পে ফিরছেন পেপ গার্দিওলা। প্রতিবারই বেনামী সূত্রের সেই গুঞ্জন পরে বাতাসে মিলিয়ে গেছে। তবে এবার যিনি গার্দিওলার ফেরার সম্ভাবনার কথা বলছেন, তাতে বাড়তি গুরুত্ব দিতেই হবে। বক্তা যে খোদ গার্দিওলার বাবা।

ম্যানচেস্টার সিটি বসকে বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড দিয়েছে কাতালান ফুটবল অ্যাসোসিয়েশন। উপস্থিত থেকে তা নিতে পারেননি গার্দিওলা। মঙ্গলবার রাতে তার পক্ষে পুরস্কার নিয়েছেন বাবা ভ্যালেন্তি গার্দিওলা। তখনই পুত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ভ্যালেন্তি।

অ্যাওয়ার্ড নিতে রাজি হলেও প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ম্যানসিটির ম্যাচ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি গার্দিওলা। পুরস্কারের রাতে অবশ্য ৪-১ গোলের জয় পেয়েছে সিটিজেনরাও।

Banglabid

বর্ষসেরার ট্রফি নেয়ার সময় ভ্যালেন্তিকে প্রশ্ন করা হয় তার ছেলে কখনো বার্সেলোনায় ফিরে আসতে পারেন কিনা?

উত্তরে সিনিয়র গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, এটি হতেই পারে। সে যদি বার্সেলোনায় ফেরে, তবে কোচই হবে।’

সম্ভাবনার কথা জানালেও এসব সিদ্ধান্ত যে গার্দিওলা নিজেই নেন সেটাও বলেছেন ভ্যালেন্তি, ‘ঘর(বার্সা) ছাড়ার পর থেকে তার নিজের সব সিদ্ধান্ত সে নিজেই নেয়। তাকে কখনোই পরামর্শ দেইনি।’

Reneta

২০১২তে বার্সা ছেড়ে প্রথমে একবছর বিশ্রাম নেন গার্দিওলা। পরে যোগ দেন বায়ার্ন মিউনিখে। তিন মৌসুম জার্মানিতে কাটিয়ে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। এখনো ইংল্যান্ডেই আছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীদের রক্ষক রণবীর!

পরবর্তী

সেই ছোট্ট দিঘী পর্দায় ফিরবেন নায়িকা হয়েই, তবে…

পরবর্তী

সেই ছোট্ট দিঘী পর্দায় ফিরবেন নায়িকা হয়েই, তবে...

প্রতিশোধ নিতে ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন মরিনহো!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT