চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ছোট্ট দিঘী পর্দায় ফিরবেন নায়িকা হয়েই, তবে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন দিঘী। কাজী হায়াতের কাবুলীওয়ালা চলচ্চিত্রে অভিনয় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এরপর চাচ্চু, দাদীমা, এক টাকার বউ চলচ্চিত্রগুলো তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। সেই ছোট্ট দিঘী এখন অনেক পরিণত। নায়িকা হিসেবে চলচ্চিত্রে ‘ক্যামব্যাক’ করতে চলেছেন, এমনটা শোনা যায় প্রায়শই!

অপেক্ষায় আছেন ভালো চরিত্র, পরিচালক ও গল্পের। দিঘীর বাবা সুব্রত বড়ুয়াও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। তিনিও চাইছেন দিঘী নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ুক। কারণ, দিঘীর মা দোয়েলও চলচ্চিত্রে অভিনয় করতেন। তিনি অসুস্থ নিয়ে ২০১১ সালে মারা যান।

দিঘীর বাবা সুব্রত চ্যানেল আই অনলাইনকে বলেন, দিঘীকে চলচ্চিত্রে আনার জন্য প্রায়ই প্রস্তাব আসছে। কিন্তু টাইমিং হয় না। বেশিরভাগই পুরাতন পরিচালকরা তাকে আবার চলচ্চিত্রে নিতে চাচ্ছেন। কিন্তু সে (দিঘী) পুরাতন পরিচালকদের ছবি করতে আগ্রহী না। বর্তমানে দিঘী উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছে। দ্বিতীয় বর্ষে না যাওয়া পর্যন্ত তার চলচ্চিত্রে আসা হবে না। লেখাপড়ার চাপ থাকছে।

সুব্রত বলেন, চলচ্চিত্রে আমি নিয়মিত কাজ করছি। পুরাতন অনেক পরিচালককে শুটিং সেটে বসে স্ক্রিপ্ট লিখতে দেখি। এতে করে কখনোই ভালো কাজ বের হয় না। একজন শিল্পী যদি আগে থেকে তার চরিত্র নিয়ে স্টাডি না করেন তাহলে কীভাবে ভালো কাজ স্ক্রিনে দিবে? তাছাড়া পুরাতন যেসব পরিচালক ছবির জন্য আষছেন তাদের বেশিরভাগ গল্পের ধরনই ২০ বছর আগের ছবির মতো। যেগুলো এখন আর চলবে না। সেজন্য দিঘীকে অপেক্ষা করতে হচ্ছে।

এরইমধ্যে একাধিক ছবিতে অভিনয়ের কথা মোটামুটি পাকাপোক্ত হয়েছে বলেও জানান সুব্রত। এরমধ্যে দিঘীকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন গেল বছরে সরকারি অনুদান পাওয়া নির্মাতা হৃদি হক। চূড়ান্ত কথা না হলেও এরকম আরো কয়েকটি প্রজেক্ট-এর কথা জানালেন দিঘীর বাবা।

দিঘী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে চাচ্চু আমার চাচ্চু, দাদীমা, বাবা আমার বাবা, রিক্সাওয়ালার ছেলে, দ্য স্পিড, অবুঝ শিশু। অল্প কয়েক বছরে শিশুশিল্পী হিসেবে দিঘী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কাজী হায়াতচাচ্চুচাচ্চু আমার চাচ্চুডিপজলদাদীমাদিঘীদোয়েলনায়িকাবাবা আমার বাবালিড বিনোদনসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT