অপরাধ

বারিধারা এলাকার হোটেল থেকে অবৈধ অস্ত্র-গুলিসহ আটক ৪

অস্ত্র ও গুলিসহ চারজন আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বারিধারা এলাকার হোটেল থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ চারজন আটক করে পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বারিধারা এলাকার একটি হোটেল থেকে ভুয়া লাইসেন্সকৃত অবৈধ অস্ত্র-গুলি সহ চার সিকিউরিটি গার্ডকে আটক করেছে এলিট ফোর্স রাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র‌্যাব-১)।

সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক চারজন হল- সেলিম রেজা (৩৭), রবীন্দ্র নাথ মণ্ডল (৪২), রাজু মিয়া (৩৬) ও শরীফুল ইসলাম (৩০)। ওইসময় তাদের কাছ থেকে চারটি শর্টগান ও ৪০ টি রাবার কার্তুজ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল সারোয়ার বিন কাশেম বিষয়টি চ্যানেল অাই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই হোটেলে চারজন সিকিউরিটি গার্ডের কাছে অবৈধ অস্ত্র ছিলো, এবং এগুলো যে লাইসেন্স ছিলো সেগুলো সম্পূর্ণ ভুয়া লাইসেন্স ছিল।

তবে ওই হোটেলের কি নাম, সেটি প্রকাশ করেননি তিনি।

বিষয়:অবৈধ অস্ত্র বারিধারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…