চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে নায়করাজ রাজ্জাককে 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
রাজ্জাক

রাজ্জাক

নায়করাজ রাজ্জাককে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। ২২ আগস্ট মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মান দেওয়া হবে তাকে। সোমবার রাতে গুলশানে রাজ্জাকের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের  জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় চিত্রনায়ক আলমগীর বলেন, ‘বেলা ১১টায় নায়করাজ রাজ্জাকের মরদেহ তার দীর্ঘ দিনের কাজের জায়গা এফডিসিতে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর ১২টায় সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নায়করাজ রাজ্জাকের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ৩টায় গুলশানের আজাদ মসজিদে জানাজার পর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।’

সোমবার রাতে গুলশানে রাজ্জাকের বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চিত্রনায়ক আলমগীর, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরপর আলোচনার সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়। এ সময় কথা বলেন রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ। উপস্থিত ছিলেন ছোট ছেলে সম্রাট।

এখানে আরও জানানো হয়, রাজ্জাকের দ্বিতীয় ছেলে বাপ্পি এখন আছেন কানাডায়। ফ্লাইটের টিকিট না পাওয়ায় তার ঢাকায় আসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বাপ্পির অনুরোধেই রাজ্জাককে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Banglabid

আগেই জানানো হয়েছে, নায়করাজ রাজ্জাক আর নেই। সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মারা যান। এরপর তার মরদেহ হাসপাতালের শবহিমাগারে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে নিয়ে যাওয়া হবে গুলশানের বাসভবনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মহত্যা একটি সমস্যা, সমস্যা কখনই সমাধান হতে পারে না

পরবর্তী

৬০ দিন কেন ছুটি নিচ্ছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ দিন কেন ছুটি নিচ্ছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর খুনীদের খেতাব বাতিলের প্রক্রিয়া শুরু: মোজাম্মেল হক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT