চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-ইমামের ব্যাটে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছেন ফখর জামান। থাকতে পারতেন শিরোনামে। কিন্তু তাকেও ছাড়িয়ে গেলেন ইমাম-উল হক ও বাবর আজম। এই দুই ব্যাটসম্যানের শতকে পঞ্চম ওয়ানডেতে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।

বুলাওয়েতে পঞ্চম ওয়ানডেতে পাকিস্তানের ৩৬৪ রানের জবাবে ২৩৩ রানে থেমে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। তাতে পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরে হোয়াইটওয়াশ হল স্বাগতিকরা।

আগের ম্যাচেই ওয়ানডেতে উদ্বোধনী জুটির সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ইমাম-ফখর। দুজন মিলে রোববারেও গড়লেন দেড়শ পেরোনো রানের জুটি। ১৬৮ রানের জুটি গড়ার পর ফখর আরেকটি শতক থেকে ১৫ রান দূরে ৮৫তে সাজঘরে ফেরেন।

Banglabid

ইমাম তুলে নিয়েছেন শতক। নয় ওয়ানডের ক্যারিয়ারে বাঁহাতি ব্যাটসম্যানের এটি চতুর্থ একশো পেরোনো ইনিংস। ১০৫ বলে ৮ চার ও এক ছয়ে ১১০ রান করেন ইমাম।

ফখর শতক না পেলেও কাজের কাজটি সেরে ফেলেছেন। ভেঙ্গেছেন ৩৮ বছরের পুরোনো রেকর্ড। ক্যারিবিয়ান গ্রেট স্যার ভিভ রিচার্ডসের দ্রুততম একহাজার রানের রেকর্ড ১৮ ইনিংসেই নিজের দখলে নিয়েছেন এ পাকিস্তানি। ভিভের রেকর্ডটি ছিল ২১তম ইনিংসে। শেষ পাঁচ ইনিংসে ৫১৫ রান করেছেন ফখর!

ফখর ফেরার পর ইমামকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন বাবর আজম। ইমাম ফিরলেও ৭৬ বলে ১০৬ রানে অপরাজিত ছিলেন বাবর। তার ইনিংসে ৯ চারের সঙ্গে ২টি ছয়ের মার। তাতে ৪ উইকেটে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা।

Reneta

জবাবে ব্যাটিংয়ে নেমে হাতে ছয় উইকেট থাকার পরও স্বাগতিকদের বিশাল ব্যবধানে হারার কারণ ব্যাটসম্যানদের ধীরলয়ের ব্যাটিং। কেউ পাননি অর্ধশতক। সর্বোচ্চ ৪৭ রান করেছেন রে মারে, তাও ৭০ বল খেলে!

অপরাজিত ১০৬ রানে ম্যাচ সেরা হয়েছেন বাবর। একটি দ্বিশতক, একটি শতক ও দুটি অর্ধশতকে ৫১৫ রান করে সিরিজ সেরা ফখর, সিরিজে তিনবার ছিলেন অপরাজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ট্রিট ফুডে সেরা কলকাতা

পরবর্তী

তামিম-সাকিবের রেকর্ড জুটি

পরবর্তী

তামিম-সাকিবের রেকর্ড জুটি

দাপুটে জয়ে চেনারূপে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT