চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদল ফরাজীকে হাইকোর্টে হাজির করতে রুল জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
বাদল

দশ বছর ভারতের কারাগারে থাকার পর বর্তমানে বাংলাদেশের কারাগারে থাকা বাদল ফরাজীকে কেন হাইকোর্টে হাজির করা হবে না – তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বেআইনিভাবে তাকে আটক রাখা হয়নি – তা নিশ্চিত করতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

এর আগে বিষয়টি নিয়ে সকালে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে এ রিটটি করে। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এ রুল জারি করলেন।

Banglabid

আগামী এক সপ্তাহের মধ্যে পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো: আসাদুজ্জামান।

দিল্লির তিহার জেল থেকে গত বছরের ৬ জুলাই বিকাল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরত আনা হয় বাদল ফরাজীকে। পরে বিমানবন্দর থেকে তাকে নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

Reneta

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৬মে নয়াদিল্লির অমর কলোনির এক বৃদ্ধা খুনের মামলায় বাদল সিং নামের এক আসামিকে খুঁজছিল ভারতের পুলিশ।

ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ ভুল করে বাদল ফরাজীকে গ্রেপ্তার করে। ইংরেজি বা হিন্দি জানা না থাকায় বিএসএফ সদস্যদের নিজের পরিচয় নিশ্চিত করতে পারেননি বাদল।

এরপর খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ২০১৫ সালের ৭ আগস্ট বাদলকে দোষী সাব্যস্ত করেন দিল্লির আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট সে সাজা বহাল রাখে।

তবে বাদল নির্দোষ জানার পর গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক করে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টায় বন্দি বিনিময় চুক্তির আওতায় বাদল ফরাজীকে দেশে আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাদলবাদল ফরাজী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিটি জেলা শহরে আমরা রেল পৌঁছে দেবো: রেলমন্ত্রী

পরবর্তী

বিশ্বকাপের আগে বড় বিপদে অস্ট্রেলিয়া

পরবর্তী

বিশ্বকাপের আগে বড় বিপদে অস্ট্রেলিয়া

ডাকসুর

ডাকসুর তফসিলের আগেই সহাবস্থান নিশ্চিত করুন: ছাত্রদল

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT