চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো ৬ জনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৭
জনপদ, বাগেরহাট
A A

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ১১ জনের লাশ উদ্ধার করা হলো।

বৃহস্পতিবার সকালে পানগুছি নদীর বারইখালী ও সানকি ডাঙ্গা এলাকার চর থেকে  লাশগুলো উদ্ধার করা হয়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাসেদুল কবির জানান, স্থানীয়রা নদীর চরে লাশগুলো দেখে পুলিশে খবর দিলে উদ্ধারকর্মীরা গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশ সনাক্ত করে।

Banglabid

তবে এ ঘটনায় এখনো কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছেন বলে কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে। এদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মজিদ শেখ (৭০), রফিকুল ইসলাম, (৩৫), আমির হাসান (২৭) ও সাজ্জাত হোসেন (২)। তাদের সবার বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় মোরলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা নদী থেকে অন্তত ত্রিশ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। ট্রলারটি যাত্রী নিয়ে ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে পুরাতন থানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো।

পুলিশ, দমকল বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকাডুবিবাগেরহাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন প্রেসিডেন্টের সহকারি হচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা

পরবর্তী

শাকিবের সঙ্গে জিতের সেলফি

পরবর্তী
শাকিব খান ও জিৎ​

শাকিবের সঙ্গে জিতের সেলফি

ইমামুলকে ফিরিয়ে স্বস্তিতে মুমিনুলরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT