চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রেসিডেন্টের সহকারি হচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

ট্রাম্প প্রশাসনে এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন তার মেয়ে ইভানকা ট্রাম্প। ‘মার্কিন প্রেসিডেন্টের সহকারি’ (Assistant to the President) পদে কোনো বেতন ছাড়াই এখন থেকে কাজ করবেন তিনি।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগত এবং অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন উপায়ে সহায়তা করতে চেয়েছিলেন ৩৫ বছর বয়সী ফার্স্ট ডটার ইভানকা। কিন্তু তার এ পরিকল্পনা নীতি বিশেষজ্ঞদের ব্যাপক সমালোচনার মুখে পড়লে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ইভানকা বলেন, ‘আমি শুনেছি ব্যক্তিগত সামর্থ্য থেকে প্রেসিডেন্টকে আমার পরামর্শ দেয়ার ব্যাপারটি নিয়ে কেউ কেউ দুশ্চিন্তা প্রকাশ করেছেন।’ এ কারণেই প্রেসিডেন্টের প্রশাসনের অংশ হয়েই দেশের সেবা করতে চাই।

হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফার্স্ট ডটার হিসেবে ইভানকা ট্রাম্প এমন একটি নজিরবিহীন পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ায় হোয়াইট হাউজ আনন্দিত।’

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইভানকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করে আসছেন

অন্যদিকে ইভানকাও এর ফিরতি বিবৃতিতে বলেছেন, তিনি ভালো উদ্দেশ্য নিয়ে হোয়াইট হাউজ কাউন্সেলের সঙ্গে কাজ করে আসছেন, ‘এবং আমার অভূতপূর্ব পদের ভূমিকা ঠিকঠাক রাখার জন্য ব্যক্তিগত পরামর্শ প্রদান করছি।’

আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের অংশ না হলেও ইভানকাকে হোয়াইট হাউজের ওয়েস্ট উইং অফিস এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়ায় গত সপ্তাহে নীতি বিশেষজ্ঞরা বিষয়টির তীব্র সমালোচনা করেন এবং একে অবৈধ দাবি করেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের যুক্তরাষ্ট্র সফরের সময় তার পাশেপাশে ছিলেন ইভানকা
Reneta

তাদের বক্তব্য ছিল, ইভানকার পদটি অবশ্যই আনুষ্ঠানিক হতে হবে, যেন তিনিও ফেডারেল কর্মচারীর স্বচ্ছতা ও নীতিগত নিয়মকানুনের আওতায় চলে আসেন। আনুষ্ঠানিক পদ পেলে ইভানকা স্বার্থের দ্বন্দ্ব নিষিদ্ধকরণ বিষয়ক আইনের অধীনেও চলে আসবেন বলে উল্লেখ করেন তারা।

এর জবাবে ইভানকার আইনজীবী জেমি গোরেলিক বলেছেন, তার মক্কেল প্রয়োজনীয় আর্থিক তথ্যাবলী অবশ্যই দাখিল করবেন এবং আনুষ্ঠানিক নীতিমালা অনুসরণ করবেন।

অবশ্য আগে থেকেই ইভানকার স্বামী জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভানকা ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT