চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ হবে বিদেশী বিনিয়োগের নতুন দ্বার’

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৬:৪৫ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

শেষ হলো দু’ দিনের বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা সুযোগ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার।

বিনিয়োগকারীরা বলছে, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে বিদেশী বিনিয়োগের নতুন দ্বার।

জাতিসংঘের অঙ্গসংস্থা আঙ্কটাড এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনের তথ্য মতে, ২০১৪ সালে বাংলাদেশে আগের বছরের তুলনায় সরাসরি বিদেশী বিনিয়োগ কমেছে ৪ দশমিক সাত চার শতাংশ।

Banglabid

তবে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে লক্ষ্য তার অন্যতম অনুষঙ্গ বিনিয়োগ বাড়িয়ে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ করা।

এ লক্ষ্যে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ঢাকায় অনুষ্ঠিত হলো দু‘ দিনের ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট।

সমাপনী দিনে আলোচনা হয় বাংলাদেশে বিনিয়োগের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনার কেন্দ্র হিসেবে দেখছেন দেশি-বিদেশী বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যার কথাও এসেছে তাদের বক্তব্যে।

Reneta

বিনিয়োগকারী হুসেন খালেদ বলেন, এখন যে নীতিগুলো রয়েছে সেগুলোকে আরো বিনিয়োগ বান্ধব করা। দ্রুত গতিতে কাজ গুলো যেন শেষ হতে পারে সে লক্ষ্যে কাজ করা।

আরেক বিনিয়োগকারী আশরাফুল এইচ চৌধুরী বলেন, যারা বিনিয়োগ করছে ওদের রাজস্ব এবং বিনিয়োগের উপর ভিত্তি করে যদি উনাদের সিআইপি ধরনের মর্যাদা দেওয়া যায়।

মনোয়ার হোসেন বলেন, প্রবাসীরা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন, বিভিন্ন ব্যাংকে ফেলে রাখছেন, তা কাউকে পাচ্ছেন না যে কিভাবে এখানে বিনিয়োগ করবেন।

চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, অর্থনীতির ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা হবে। এটা করলে লাইসেন্সিং থেকে শুরু করে ইন্ড্রান্টির জন্য বিদ্যুৎ, গ্যাস অনেকটাই স্বস্তিকর হবে।

চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকলে আগামীতে বাংলাদেশে আরও বিদেশী বিনিয়োগ বাড়বে বলে মনে করেন সেমিনারে যোগ দেওয়া বিনিয়োগকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনিয়োগ সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রী-এমপিদের গাড়ির ফিটনেস আছে, সাধারণ মানুষের নেই

পরবর্তী

পদ্ম পুরস্কারের তালিকায় রজনীকান্ত, অজয়, সানিয়া

পরবর্তী

পদ্ম পুরস্কারের তালিকায় রজনীকান্ত, অজয়, সানিয়া

গ্যাস সঙ্কটে বিপর্যস্ত রপ্তানি শিডিউল

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT