চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ ফেরত পাওয়ার নতুন আশা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৬ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
রিজার্ভ চুরি

সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির তিন বছর পূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত চুরি হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করা না গেলেও একটি সুখবর পাওয়া গেছে।

রিজার্ভ চুরির ঘটনায় অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতো।

নিক্কেই এশিয়ান রিভিউ জানিয়েছে, ‌‌‘বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাটি আঞ্চলিক বিচারিক আদালতে তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়। বিচারক সিজার উন্তালান মায়া সান্তোস-দেগুইতোকে দোষী সাব্যস্ত করে শাস্তির রায় দেন।

রায়ে দেগুইতোকে ভিন্ন ভিন্ন অভিযোগের গুরুত্ব অনুসারে প্রতিটির জন্য ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১১ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’

চুরি হওয়া রিজার্ভের সাড়ে তিন কোটি ডলারের বেশি অর্থ শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স থেকে বাংলাদেশে ফেরত এসেছে। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার, আর ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিরে এসেছে মাত্র ১ কোটি ৪৫ লাখ ডলার। আরও অর্ধকোটি উদ্ধারে অগ্রগতি আছে।

অর্থ ফেরত আনতে ফিলিপিন্স সরকারের সংশ্লিষ্টরা শুরুতে সব ধরনের সহযোগিতা দিয়ে এলেও হঠাৎ রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি) বলেছে, এর দায় বাংলাদেশের। এরপরই বলতে গেলে বন্ধ হয়ে যায় উদ্ধার প্রক্রিয়া। এখন ওই ব্যাংকের সাবেক ব্রাঞ্চ ম্যানেজার দোষী সাব্যস্ত হওয়ায় তাদের দাবির আর কোনো ভিত্তি থাকলো না।

রিজাল ব্যাংকের গড়িমসিতে চুরি হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া আটকে গেলেও বিচারিক আদালতের এ রায়ের মধ্য দিয়ে তা ফেরত পাওয়ার আশা জেগে উঠেছে। এখন বাংলাদেশকে আইনি প্রক্রিয়াসহ যথাযথ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। নতুন সরকারের অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন বলে আমরা আশা করি।

আরসিবিসি’র সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতোর যে অর্থদণ্ড করা হয়েছে তা বাংলাদেশের প্রাপ্য রিজার্ভের চেয়ে বেশি। মায়া সান্তোসের পাশাপাশি অন্য অপরাধীরাও তাদের প্রাপ্য দণ্ড পাবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশের কেউ জড়িত থাকলে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত করার সাহস না পায়।

চুরি হওয়া রিজার্ভ ফেরত পাওয়ার আশা যখন ক্রমেই ক্ষীণ হচ্ছিল, তখন ফিলিপিন্সের বিচারিক আদালতের রায় আমাদের আবারও আশাবাদী করে তুলছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরিসম্পাদকীয়হ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকা জিতলো, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও হলো

পরবর্তী

‘সাকিবদের দেখে মনে হয়েছে ইপিএল খেলছে’

পরবর্তী
ছবি: বিসিবি

‘সাকিবদের দেখে মনে হয়েছে ইপিএল খেলছে’

'জাতীয় জীবনে সিনেমার প্রয়োজন যেকোনো বিনোদন মাধ্যমের চেয়ে বেশি'

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT