চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিবদের দেখে মনে হয়েছে ইপিএল খেলছে’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:০৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: বিসিবি

ছবি: বিসিবি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল এখন দুই মেরুতে। ক্রিকেটের দেশ হিসেবেই সারাবিশ্বে মূল্যায়িত হচ্ছে বাংলাদেশ। জাতীয় ফুটবল দল সাম্প্রতিক সময়ে অতটা সুনাম কুড়াতে না পারলেও দেশের ক্রিকেটারদের ফুটবল কসরত দেখে মুগ্ধ ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আসা ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল।

বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে ব্যাট-বলের অনুশীলন শুরুর আগে ওয়ার্মআপের অংশ হিসেবে নিজেদের মধ্যে ফুটবল ম্যাচ খেলেন ডায়নামাইটস ক্রিকেটাররা। দেশি-বিদেশি তারকারা খেলেন দুই দলে ভাগ হয়ে।

বেল, আন্দ্রে রাসেল, কাইরেন পোলার্ড, সুনিল নারিন, হযরতউল্লাহ জাজাই, এন্ড্রু বার্চদের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জেতে সাকিব আল হাসানের দল। ঢাকার অধিনায়ক গোলরক্ষকের ভূমিকায় থেকে অসাধারণ দুটি সেভ করেন। মধ্যমাঠে ছিলেন শুভাগত হোম, রুবেল হোসেন, শাহাদাত হোসেন। বারবার আক্রমণে যান স্ট্রাইকার হিসেবে খেলা নুরুল হাসান সোহান, মোহর শেখ, মিজানুর রহমান।

বিদেশিদের তুলনায় ফুটবল ম্যাচটা বেশ সিরিয়াসলি নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশিরা পায়ে বলই রাখতে পারেননি। এতটা সিরিয়াস দেখে বেল মজা করেই বললেন, ‘সাকিবরা আমাদের হারিয়েছে, তাদের খেলা দেখে মনে হয়েছে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলছে।’

বিপিএলে এবার ইংলিশ ক্রিকেটারের ছড়াছড়ি। অ্যালেক্স হেলস ছাড়াও তাদের মধ্যে বড় নাম বেল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো অভিজ্ঞ এ ব্যাটসম্যান প্রথমবার এসেছেন বিপিএল খেলতে।

প্রথম দুটি ম্যাচ বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে আছে ঢাকা ডায়নামাইটস। দুটি ম্যাচেই একাদশের বাইরে ছিলেন বেল। দলে বিদেশি তারকাদের ভিড় থাকলেও এ ডানহাতি ব্যাটসম্যান নিজেকে প্রস্তুত রাখছেন ম্যাচ খেলার জন্য।

Reneta

‘আমরা ভাগ্যবান যে আমাদের দলে বিশ্বসেরা কয়েকজন ক্রিকেটার পেয়েছি এবং তারা ভালো খেলছে। যদি আমি সুযোগ পাই সেটা আমার জন্য দারুণ হবে। যদি নাও পাই, অনুশীলন থেকে অনেককিছু শিখবো। এখানে অনুশীলনের খুব ভালো সুযোগ পাচ্ছি।’

শুক্রবার দুপুরের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ আরেক হেভিওয়েট দল রংপুর রাইডার্স। মাশরাফী-গেইলদের বিপক্ষে লড়াই নিয়ে বেল বলে গেলেন, ‘দুই দলই ভালো। ম্যাচটি বড়, কিন্তু আমাদের দলে যারা খেলবে তারা বেশ চনমনে এবং আগের চাইতেও কঠোর পরিশ্রম করছে। নিঃসন্দেহে ম্যাচটি উপভোগ্য হবে। যেহেতু খেলাটি বিশ্বমানের ক্রিকেটারদের বিরুদ্ধে হবে। আমার মনে হয় ঢাকার জন্য ম্যাচটি বড় একটি চ্যালেঞ্জও।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ডায়নামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

লিসবনে নারী উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

মে ২৫, ২০২৬

টাঙ্গাইলের রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মে ২৫, ২০২৬

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT