চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় জীবনে সিনেমার প্রয়োজন যেকোনো বিনোদন মাধ্যমের চেয়ে বেশি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘সিনেমা মানুষকে আরও উন্নত মানুষে পরিণত করে। মানুষের চিন্তা ও রুচিকে আরও পরিশীলিত করে। সিনেমা এমন একটি বিষয় যেখানে অন্ধকার প্রেক্ষাগৃহে বসে আলোর পৃথিবীকে নিজের মতো করে আবিষ্কার করা যায়। আর এজন্যই আমি মনে করি জাতীয় জীবনে সিনেমার প্রয়োজন যেকোন বিনোদন মাধ্যমের চেয়ে বেশি।’

রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে সভাপতির বক্তব্যে জাতীয় জীবনে সিনেমার গুরত্বের কথা তুলে ধরে এভাবেই বলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় শাহবাগের কেন্দ্রীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ঢাকা চলচ্চিত্র উধসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে এসময় আরো উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নাচ দেখায় ভাবনা সাংস্কৃতিক গোষ্ঠী।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর আনুষ্ঠানিকতার পর একই ভেন্যুতে প্রদর্শীত হয় টার্কিশ সিনেমা ‘দ্য গেস্ট’।

আগামি নয়দিন রাজধানীর ছয়টি ভেন্যুতে দেখানো হবে ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র। সর্বমোট আটটি বিভাগে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যার মধ্যে ১২৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ ও স্বাধীন চলচ্চিত্র রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীঢাকা চলচ্চিত্র উৎসবদ্য গেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT