চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠার সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল সুপার টুয়েলভে ওঠার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানের বিপক্ষে জয় স্বস্তি দিলেও বাংলাদেশের আরেকটি পরীক্ষা আজ। টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যেতে হারাতেই হবে পাপুয়া নিউগিনিকে। শুধু হারালে চলবে না, কিছুটা ব্যবধান রাখতে হবে। কেননা ‘বি’ গ্রুপের বাছাইয়ে অন্য দুই দল ওমান ও স্কটল্যান্ড রানরেটে টাইগারদের চেয়ে এগিয়ে।

মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ-পাপুয়া নিউগিনি ম্যাচ শুরু বিকাল চারটায়। গ্রুপের অপর ম্যাচে রাত ৮টায় বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টানা দুই জয় পাওয়া স্কটল্যান্ড।

ওমানকে যদি স্কটিশরা হারায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে মূল আসরে। আর পাপুয়া নিউগিনিকে হারালে গ্রুপ রানার্সআপ হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তখন আর রানরেটের হিসেব থাকবে না।

Banglabid

বাংলাদেশের সঙ্গে ওমানও যদি জিতে যায়, তখন তিন দলের পয়েন্টই হবে সমান চার করে। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দুটি দল পাবে সংযুক্ত আরব আমিরাতের টিকেট। যেখানে সুপার টুয়েলভ অর্থাৎ, টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল আসরের খেলা হবে।

‘বি’ গ্রুপের চাল দলই খেলেছে দুটি করে ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড (০.৫৭৫)। দুই পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে আছে বাংলাদেশ (০.৫০০)। কোনো জয় না পাওয়া পাপুয়া নিউগিনি (-১.৮৬৭) রানরেটে বেশ পিছিয়ে।

বাঁচা-মরার আরেকটি ম্যাচে নামার আগে বুধবার অনুশীলন করেনি বাংলাদেশ। তিন তিনবার সময় পরিবর্তন করায় ক্ষোভ নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেননি বাংলাদেশি সাংবাদিকরা। রাতে ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্স আইসিসি মিডিয়াকর্মীর প্রশ্নে বলেন, ‘আমরা ওদেরকে (পাপুয়া নিউগিনি) ছোট করে দেখছি না। ওরা বিশ্বকাপে আসতে পেরে খুবই গর্বিত। আমি নিশ্চিত ওরা অন্তত একটা জয় নিয়ে যেতে চাইবে। তাই আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপাপুয়া নিউগিনিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-ওমান টি-টুয়েন্টিমাহমুদউল্লাহলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় আসছে ‘ডিউন’

পরবর্তী

এস কে সিনহাসহ ১১ জনের মামলার রায় আবার পেছাল

পরবর্তী
এস কে সিনহা ও অন্যান্য আসামিদের মামলার রায় পেছানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এস কে সিনহাসহ ১১ জনের মামলার রায় আবার পেছাল

শাহরুখ খান তার ছেলে দেখতে প্রথমবার জেলে আসেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেকে দেখতে প্রথমবার জেলে শাহরুখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT