চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে ‘ডিউন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

করোনা ভাইরাসের কারণে একের পর এক সিনেমার মুক্তি পিছিয়েছে আর দর্শকদের অপেক্ষার দিন বেড়েছে। ২০২০ সালে মুক্তির তালিকায় থাকা অনেক সিনেমা মুক্তি পাচ্ছে ২০২১ সালে। এ তালিকায় বিশেষ আগ্রহের একটি নাম ‘ডিউন’।

বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ছবির ভক্তরা এই ছবির জন্য রীতিমত মুখিয়ে আছেন। এরইমধ্যে ছবিটির ফার্স্টলুক প্রকাশ করে ভক্তদের উৎসাহ বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতা ডেনিস ভিলেনিউভে। এরপর প্রথম ট্রেলারেই দর্শকদের মাত করেন। ওয়ার্নার ব্রস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর নতুন আলোচনার সৃষ্টি করে।

করোনাকালে অন্য অনেক সিনেমার মত এটিও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে বলে গুঞ্জন ছিলো। সে গুঞ্জন উড়িয়ে দিয়ে সিনেমাটি বড় পর্দাতেই মুক্তি দেয়ার ঘোষণা দেন প্রযোজকরা। এরপর থেকে দর্শকদের অপেক্ষার পালা। ২০২০ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিলো সিনেমাটি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অপেক্ষাটা আরও দীর্ঘ হয়। অবশেষে প্রায় এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (২২ অক্টোবর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘ডিউন’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ফ্র্যাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের উপন্যাস ডিউন অবলম্বনে একই নামে বড়পর্দার জন্য সিনেমাটি নির্মাণ করেছেন অস্কার মনোনীত পরিচালক ডেনিস ভিলেনিউভে। সিনেমাটিতে অভিনয় করেছেন টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক, জোশ ব্রোলিন, স্টেলান স্কার্সগার্ড, ডেভ বুটিস্টা, চ্যাং চেন, জেনডায়া, স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন ও অস্কারজয়ী জ্যাভিয়ের বারডেমসহ আরও অনেকে।

টিমোথি ও জেনডায়ার রসায়ন দেখা যায় ছবির ট্রেলারে। একের পর এক নতুন চরিত্র হাজির হয় সামনে, শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য আর এমন কিছু দানবীয় চরিত্র যা আগে কখনও দেখা যায়নি। সেই সাথে প্রেরণামূলক কথাগুলো দাগ কাটে দর্শকের মনে।

ছবিতে টিমোথির নাম পল অ্যাট্রেইডেস। এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে তিনি জন্ম নিয়েছেন যা তার নিজেরই অজানা। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে তাকে সংগ্রাম করতে হবে তার পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে। এটাই এখন বিস্ময়ের সঙ্গে দেখার বিষয়, কীভাবে মানসিকভাবে উদ্দীপিত এ নায়ক মানুষের সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে পারে। বিপুল রহস্যময়তা আর টান টান উত্তেজনায় ঠাসা ‘ডিউন’ দর্শকদের আকাঙ্খা পূরণে কতো সক্ষম হবে, এটাই এখন দেখার বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅস্কার আইজ্যাকজেনডায়াটিমোথি চালামেটডিউনরেবেকা ফার্গুসনলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT