চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিরুদ্ধে এবার খোদ আইসিসি’র ভিডিও ট্রল

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:০১ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশের বিরুদ্ধে এবার ভিডিও ট্রল বানিয়েছে খোদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের অভিভাবকের এমন আচরণে টাইগার ভক্তরা তীব্র নিন্দা জানিয়েছে।

রোববার বিকেলে আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও ট্রল আপলোড করা হয়।

ট্রলটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের বাংলাদেশ ও ভারত ম্যাচের শেষ বলের রান আউটের অভিনয় ধারণ করা হয়। এতে অভিনয় করেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ধোনির অভিনয় করেন ড্যারেন গঙ্গা, মুস্তাফিজের অভিনয়ে ছিলেন নিক নাইট এবং হার্দিক পান্ডিয়ার অভিনয় করেন শন পোলক।

আইসিসি’র এমন ভিডিও ট্রল বাংলাদেশ ভারত ক্রিকেটকে আরো বৈরী সম্পর্কে নিয়ে গেল। ফেসবুকের আইসিসি’র পেজে নানা রকমের কমেন্ট করছে দুই দেশের ক্রিকেট ভক্তরা।

বাংলাদেশের টাইগার ক্রিকেট ভক্তরা আইসিসি’র বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবকের কেন এমন আচরণ হবে, যে খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের দর্শক ক্রিকেটারসহ গোটা জাতির আবেগ অনুভূতি রূপ নিয়েছিল কান্নায়, এমনকি বিশ্ব ক্রিকেটের খ্যাতিমান তারকারাও জানিয়েছিলেন ম্যাচ না জিতলেও হৃদয় জিতে নিয়েছে বাংলাদেশ।

অার সেই ম্যাচকে নিয়ে এমন ভিডিও ট্রল কেন করল আইসিসি? কেনই বা বারবার আইসিসি’র বিরূপ আচরণের স্বীকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। নাকি টাইগার্স ক্রিকেটকে ধ্বংস করার একটা পায়তারা চলছে এর প্রশ্ন থেকেই যাচ্ছে?

আইসিসি’র বাংলাদেশের প্রতি এমন বৈষম্যের শুরুটা গত বছর বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের বিতর্কিত কোয়ার্টার ফাইনাল নিয়ে। এরপর আইসিসি’র প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল পদত্যাগ করেন। আইসিসি’র চেয়ারম্যান ভারতীয় শ্রীনিবাসনের সঙ্গে বাংলাদেশের মোস্তফা কামালের যুদ্ধটা তখন অনেকটা প্রকাশ্যে রূপ নিয়েছিল।

এরপর চলতি টি-২০বিশ্বকাপে তাসকিন আর আরাফাত সানির অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সমালোচনায় জড়ায় আইসিসি। এরপর তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।

শুধু তাই-ই করে ক্ষান্ত হয়নি আইসিসি, ভারত বাংলাদেশের ম্যাচের পর স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র মাশরাফির ২০ শতাংশ এবং পুরো দলের ১০ শতাংশ জরিমানা করেছে।

কে বলতে পারে হয়তো ভবিষতে আইসিসি’র কাছ থেকে আরো এমন বিতর্কিত সিদ্ধান্ত আসবে বাংলাদেশ ক্রিকেটের ওপর।

ভিডিওতে দেখুন আইসিসি’র ভিডিও ট্রল:


ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলো আফগানরা

পরবর্তী

অবশেষে মার্কিন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি

পরবর্তী

অবশেষে মার্কিন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি

নানা আয়োজনে নিউইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT