চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে নিউইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
৯:৪১ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় দুপুর ১২টা থেকেই দেশাত্মবোধক গান আর কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা। মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙ্গালির চেতনা মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠান বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা, প্রবাসী লেখক,কবি-সাহিত্যিক, আইনজীবী, বিভিন্ন সামাজিক সাংস্কৄতিক সংগঠনসহ ছোট বড় সব মানুষের মিলনমেলায় পরিণত হয়।

যোগ দেন নিউইয়র্ক স্টেটের প্রতিনিধিরা। বিকেলে স্বাধীনতা শোভাযাত্রার আগে নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান বলেন, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ৪৪ বছরে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে।

সে সময় আরো বক্তৃতা করেন কাউন্সিলম্যান ডক্টর নূরুননবী, নাট্যাভিনেতা জামাল উদ্দিন হোসেন, নিউইয়র্ক সিটি কম্পট্রলার স্কট স্ট্রিংগার, সিটি মেয়রের বিশেষ প্রতিনিধি আবাসন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল, স্টেট গভর্নর এন্ড্রু কুওমোর প্রতিনিধি হাশর পারেখ ও সিনেটর হোসে পেরালটা।

নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুওমো এ বছর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬ শে মার্চকে নিউইয়র্ক স্টেট এ বাংলাদেশ দিবস ঘোষণা করেন ।

প্রজ্ঞাপনটি আয়োজকদের হাতে তুলে দেন গভর্নরের প্রতিনিধি। পরে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কড়া পুলিশ পাহারায় বিভিন্ন স্ট্রিট অতিক্রম করে স্থানীয় একটি স্কুলে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

এছাড়া জাতিংসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Reneta

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৄতিক অনুষ্ঠান। বক্তৃতা করেন ডেমোক্রেটিক পাটির্র নেতা কমিউনিটি এক্টিভিস্ট মোশের্দ আলম, সরাফ সরকার ও অন্যরা। নাচ, গান আর আবৃত্তিতে ছিলো উপভোগ্য সাংস্কৄতিক সন্ধ্যা ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে মার্কিন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি

পরবর্তী

সরাসরি দেখুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

পরবর্তী

সরাসরি দেখুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

অজি ঝড়ে কাঁপছে ভারত

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT