নাগপুরে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ছয় রানে হারিয়ে স্মরণীয় এক জয় পেয়েছে অাফগানিস্তান।
আফগানিস্তানের দেওয়া ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত আট উইকেটে ১১৭ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারে ক্যারিবীয়দের প্রয়োজন ছিল ১০ রানের কিন্তু তারা তিন রানের বেশি নিতে পারেনি।
এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দাপুটে বোলিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় আফগানরা।
নাজিবুল্লাহ জর্দানের ৪৮ ও মোহাম্মদ শাহজাদের ২৪ রানের সুবাদে সাত উইকেটে ১২৩ রান করে আফগানরা।







