চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ফুটবলে সবচেয়ে দামি হচ্ছেন ওয়েডসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ওয়েডসন মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েডসন এনসেলমে

গত মৌসুমে শেখ জামালের হয়ে আলো ছড়িয়েছিলেন ওয়েডসন এনসেলমে। নতুন মৌসুমের আগে অধিক পারিশ্রমিকে তাকে দলে টেনেছিল ভারতের ফুটবল দল ইস্ট বেঙ্গল। তবে আবারও ঢাকার ফুটবলে ফিরছেন এই হাইতিয়ান। তাকে বাংলাদেশের ক্লাব ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়েই দল টানছে সাইফ স্পোর্টিং ক্লাব।

ছয় মাসের চুক্তিতে ওয়েডসনকে ঢাকায় আনছে দেশের ফুটবলের নতুন শক্তি সাইফ স্পোর্টিং। দলটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাস প্রতি ১৩ হাজার ডলার করে পারিশ্রমিক দেয়া হবে ওয়েডসনকে। সেই হিসেবে ৬ মাসে ৭৮ হাজার ডলার পারিশ্রমিক পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যেটি ৬৩ লাখ টাকা! ঢাকার ফুটবলে এত পারিশ্রমিক দেয়া হয়নি আর কোনও ফুটবলারকেই।

সাইফ স্পোর্টিংয়ের জন্য এত খরচ করাটা অবশ্য নতুন কিছু নয়। চলতি মৌসুমেই আবির্ভূত হয়ে বিশাল বাজেটের দল গড়ে সবাইকে চমকে দিয়েছে তারা।

অবশ্য নিজের যোগ্যতা প্রমাণ করেই আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন ওয়েডসন। গত কয়েক মৌসুম ধরেই আলো ছড়িয়েছেন এই হাইতিয়ান ফুটবলার। আরেক হাইতিয়ান সনি নর্দের অভাবটা শেখ জামালকে বুঝতেই দেননি। তাই বড় মুখ করেই তাকে নিয়ে আসছে সাইফরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুরু হয়েছিল বিচারহীনতার কুখ্যাত ব্র্যান্ডিং

পরবর্তী

ধর্ষণের শিকার ১০ বছর বয়সী অন্তসত্ত্বাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে তোলপাড়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের শিকার ১০ বছর বয়সী অন্তসত্ত্বাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে তোলপাড়

ঢাকা শহরে বাস ও রিকশা চলাচল, জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠিক পথে ঢাবি বাস, রং সাইডে চলা গাড়ির ভিডিও প্রকাশ

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT