চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের উন্নতি দেখে আগের চেয়েও আশাবাদী বিশ্বব্যাংক

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৮:৩১ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
অর্থনীতি
A A

পরিসংখ্যান দেখে বাংলাদেশ সম্পর্কে যে ধারনা হয়েছিলো, চোখে দেখে দেশটির উন্নতি নিয়ে আগের চেয়ে বেশি আশাবাদী ডক্টর কৌশিক বসু। বিশ্বব্যাংকের এই প্রধান অর্থনীতিবিদ ৫ দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, অন্যের কথা শুনে নয়, এদেশের মানুষের বিশ্বাস করা উচিত যে তারা ঈর্ষনীয় উন্নতি করেছে। দেশীয় বিশ্লেষকদের নেতিবাচক সমালোচনা প্রসঙ্গে তার মন্তব্য, এটা যেনো বেশিমাত্রায় না হয়।

সফরের শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিলো ড. কৌশিক বসুর সংবাদ সম্মেলন। সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ সম্পর্কে একটু-আধটু খোজ খবর রাখেন উন্নয়ন অর্থনীতির বিশ্লেষকরা। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হওয়ায় এতোদিন তথ্য-উপাত্ত দেখে আর অন্যের মানুষের মুখে শুনে বাংলাদেশ সম্পর্কে একটা ধারনা ছিলো তার। এবার চোখে যা দেখলেন, তার কথাতেই তা অবিশ্বাস্য।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু বলেন,‘ আজকে যা চোখে দেখে এলাম তা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক মনে হলো। এখন এদেশের মানুষের একধরণের উচ্চাশা করার অধিকারবোধ চলে এসেছে। সাধারণ মানুষের বুঝে নেয়া দরকার যে এখন দ্রুত অবস্থার উন্নতির সময়। দেশ এগিয়ে যাচ্ছে দেশের সঙ্গে জনগণের এগিয়ে যাওয়ার সময় এসেছে এটাও বুঝতে হবে সাধারণ মানুষকে।

দেশের মধ্যে এতো হতাশার বিপরীতে বাংলাদেশ নিয়ে কেনো উচ্চাশা, পাশের দেশের এই কীর্তিমান অর্থনীতিবিদের প্রশ্ন ছিলো গণমাধ্যমকর্মীদের। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েন নিয়েও কথা বলেন তিনি।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আরও বলেন, ‘বাংলাদেশ আজ পদ্মা সেতু তৈরি করছে, পেছনের কথা কোনো বিষয়ই নয়। এদেশের ক্ষেত্রে এটা একটা বিরাট সুখবর। নিজের পায়ে দাঁড়িয়ে বাংলাদেশ পদ্মাসেতু করছে এতে বিশ্ব ব্যাংকের সঙ্গে এখন এক পরিণত বাংলাদেশের সম্পর্ক সূচিত হলো। এখন অংশীদারিত্বের সুযোগ আরও বেড়েছে। ইতিহাস ভালো না হলেও ফলাফল অত্যন্ত ইতবাচক এসেছে। দশ বছর আগেও এটা ভাবা যেতো না’।

বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডক্টর কৌশিক বসু মনে করেন ৫০ এর দশকেও মানুষ বিশ্বাস করতো না যে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, কোরিয়া এতো উন্নত হয়ে যাবে। আজ এটা চূড়ান্ত বাস্তবতা। বাংলাদেশের ক্ষেত্রে এমন ম্যাজিক ঘটবে আশা তার।

ট্যাগ: ডক্টর কৌশিক বসুপদ্মা সেতুপদ্মাসেতু-বিশ্বব্যাংকবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোর পৌর নির্বাচনে লড়ছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

পরবর্তী

চট্টগ্রামের নির্বাচনে রাউজান নিয়েই আলোচনা

পরবর্তী

চট্টগ্রামের নির্বাচনে রাউজান নিয়েই আলোচনা

রক্তের সিঁড়ি বেয়ে এলো বিজয়ের পতাকা

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT