চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের নির্বাচনে রাউজান নিয়েই আলোচনা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৫৭ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পৌর নির্বাচনে চট্টগ্রামের ১০টি পৌরসভায় জমজমাট নির্বাচনী প্রচার চলছে। ঝুঁকিপূর্ণ আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় রাউজান পৌরসভা নির্বাচন নিয়ে সর্বত্রই আলোচনা হচ্ছে। রাউজান এক সময়ের সন্ত্রাস কবলিত জনপদ হলেও চট্টগ্রামের উত্তর জেলার পৌরসভাটি সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত।

এবারও মেয়র পদে প্রার্থী হয়েছেন গত পৌর নির্বাচনে জয়ী কাজী আল হাসান। বিএনপি সমর্থীত এ  প্রার্থী বলেন, ভোটাররা একটা কথা বার বার বলছে;  আমরা ভোট দিতে পারবো তো? আমি আশাকরি, ভোটার যদি ঠিকভাবে ভোট দিতে পারে এবং নির্বাচনের পরিবেশ ফিরে পায়, তবে আমরা জয়ের বিষয়ে আশাবাদি।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেবাশীষ পালিত হলেও স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়রের ছেলে এখানে বিদ্রোহী প্রার্থী। একদিকে যেমন আওয়ামী লীগ প্রার্থী যখন দলীয় প্রতীকে ভোট চাইছেন; অন্যদিকে তখন দল থেকে পদত্যাগ করে পৌর নাগরিক কমিটির প্রার্থী সাইফুল ইসলাম রানা কাজে লাগাতে চাচ্ছেন তাদের পারিবারিক ইমেজকে।

বিদ্রোহী এ প্রার্থী বলেন, আমি দল ত্যাগ করে ভোট করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সেটা আমার বয়সের জন্যও নিতে প্রস্তুত।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেবাশীষ পালিত বলেন, প্রধানমন্ত্রী জরিপ চালিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন। আর নৌকা প্রতীকের ভোটে কেউ ভাগ বসাতে পারবে না।

চট্টগ্রামের ৭টি পৌরসভায় দ্বিমুখী লড়াই হলেও তিনটিতে জাতীয় পার্টি ও ১টিতে স্বতন্ত্র ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত সমর্থীত প্রার্থীর ভোটের হিসেবে ভাগ বসানোর সম্ভাবনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামপৌর নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের উন্নতি দেখে আগের চেয়েও আশাবাদী বিশ্বব্যাংক

পরবর্তী

রক্তের সিঁড়ি বেয়ে এলো বিজয়ের পতাকা

পরবর্তী

রক্তের সিঁড়ি বেয়ে এলো বিজয়ের পতাকা

রুদ্ধশ্বাস ফাইনালের শেষ বলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT