চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে ধর্ষণের ঘটনা ঘটেছে: ডিএমপি

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১১:৩৪ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৭
অপরাধ
A A

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণের ঘটনায় চলমান তদন্তের স্বার্থে এর সাথে সংশ্লিষ্ট খুঁটিনাটি তথ্য এখনই প্রকাশ করা সমীচীন হবে না। সেই সাথে আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তবে বনানীতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার সর্বশেষ আসামী নাঈম আশরাফকে গ্রেপ্তার করার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন,  আমাদের আইন অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোড অনুযায়ী ধর্ষণের যে সংজ্ঞা দেয়া হয়েছে সে অনুযায়ী মোটামুটি ধর্ষণের কিছু তথ্য প্রাথমিক ভাবে পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা যতদূর জানা যায় তা আমরা আপনাদের জানাবো।

Banglabid

নাইম আশরাফকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামী নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

Reneta

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাদের একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ। প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান। তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।

গত ১১ মে সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন আদালতে তোলা হলে আদালত সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া গত ১৫ মে সাফাতের দেহরক্ষী রহমতকে গুলশান থেকে এবং ড্রাইভার বিল্লালকে নবাবপুর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রহমতকে ৩ দিন এবং বিল্লালকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারবনানী ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেমের গুজব ছড়াচ্ছেন ‘সৎ মা’ কারিনা

পরবর্তী

ট্রেবল জয়ের প্রথম ধাপেই সফল জুভেন্টাস

পরবর্তী

ট্রেবল জয়ের প্রথম ধাপেই সফল জুভেন্টাস

মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: বিএনপির সাবেক এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT