কারিনা কাপুরের সঙ্গে সৎ মেয়ে সারা আলী খানের সম্পর্কটা বেশ ভালো। কিন্তু কতদিন এই সুসম্পর্ক বজায় থাকে, তা বলা মুশকিল। কারণ সারার নামে নাকি ইদানীং প্রেমের গুজব রটাচ্ছেন কারিনা।
বলিউডের নানান ঘটনা নিয়ে কানাঘুষা করতে এবং গুজব রটাতে বেশ পটু কারিনা। সারা আলী খানের সঙ্গে অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের প্রেমের গুজব উড়িয়ে দেওয়ার বদলে বিষয়টিকে কাপুর খানদানের মুখরোচক আড্ডার বিষয় বানিয়েছেন কারিনা। অনলাইনে সারার সঙ্গে হর্ষের ডিনারের একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকে সৎ মেয়ের প্রেম নিয়ে আড্ডা জমাচ্ছেন কারিনা কাপুর।
অবশ্য সারা আলী খান এবং হর্ষবর্ধন কাপুরের প্রেমের গুঞ্জন বলিউডে বেশ কিছুদিন থেকেই রটছে। এর আগেও তাদেরকে একসঙ্গে ক্যামেরাবন্দী করা হয়। এছাড়া হর্ষ নিজের ইন্সটগ্রামে সমুদ্রের পাশে একটি মেয়ের পেছন থেকে তোলা একটি ছবি দিয়েছেন। ছবিটি দেখে অনেকেই নিশ্চিত হয়েছেন যে এটা সারার ছবি। ফিল্মি বিট।








