চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে গেল ‘রংবাজ’ ছবির পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৭
বিনোদন
A A
‘রংবাজ’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী

‘রংবাজ’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী

শামীম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’ ছবির শুটিং চলছে। এতে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী। এটা পুরাতন খবর। নতুন খবর হলো, এ ছবির পরিচালক বদলে গেছে। বর্তমান পরিচালকের নাম মান্নান গাজীপুরী। তিনি ‘রংবাজ’ ছবির অসমাপ্ত কাজ শেষ করবেন। গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে ১৫ মে মান্নান গাজীপুরীর নাম উল্লেখ করে পরিচালক সমিতি বরাবর আবেদন করেন ছবির প্রযোজক। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমোদন করে চলচ্চিত্র পরিচালক সমিতি।

এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘রংবাজ’ ছবির প্রযোজক হাজী আবদুল বারেক ছবির বাকি কাজ শেষ করার জন্য মান্নান গাজীপুরীর নাম প্রস্তাব করে। এর প্রেক্ষিতেই কার্যকরী পরিষদের সভায় সবার সম্মতিক্রমে অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতির চিঠি প্রযোজক বরাবর পাঠিয়ে দিয়েছি আমরা।

Banglabid

পরিচালক মান্নান গাজীপুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তাই কবে থেকে ‘রংবাজ’ ছবির বাকি অংশের কাজ শুরু হবে, তা এখনো জানা যায়নি।

‘রংবাজ’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী। আরও আছেন নূতন, অমিত হাসান প্রমুখ।

চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রবিরোধী কাজ করায় গত ২৯ এপ্রিল ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদের সদস্যপদ বাতিল করা হয়। পরে শামীম আহমেদকে দিয়ে শুধু ‘রংবাজ’ ছবির বাকি কাজ শেষ করে দেওয়ার অনুমতি চেয়ে পরিচালক সমিতিতে আবেদন করেন ছবির প্রযোজক। কিন্তু গত ২ মে সমিতির কার্যকরী পরিষদের সভায় সেই আবেদনও বাতিল হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রংবাজশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে গেলেন রিমা লাগু

পরবর্তী

প্রেমের গুজব ছড়াচ্ছেন ‘সৎ মা’ কারিনা

পরবর্তী

প্রেমের গুজব ছড়াচ্ছেন ‘সৎ মা’ কারিনা

বনানীতে ধর্ষণের ঘটনা ঘটেছে: ডিএমপি

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT