চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদর কমান্ডার মীর কাশেমের ফাঁসি বহাল

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:৫১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাশেম আলীর আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সর্বোচ্চ
আদালত।

সম্পূরক কার্যতালিকায় ভুলের কারণে বিভ্রান্তি থাকায় আজ (মঙ্গলবার)
আপিলের রায় হচ্ছে না বলে প্রথমে মনে করা হলেও পরে প্রধান বিচারপতির
নির্দেশে কার্যতালিকায় সংশোধন এনে রায় ঘোষণা করা হয়।

মামলার ১১ নম্বর অভিযোগে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, ডালিম হোটেলে তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা এবং মৃতদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেয়ার অপরাধে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এছাড়া নির্যাতনের ৬ অভিযোগে সাজা বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

Banglabid

এর আগে এ বিষয়ে ‘অশোভন’ মন্তব্যের কারণে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আপিল বিভাগ। ১৫ মার্চ তাদেরকে আদালতে সশরীর হাজির হতে বলা হয়েছে।

মীর কাশেমের আপিলের রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্টের ভেতরে বাইরে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রধান বিচারপতির আদালতে রায় ঘোষণার প্রস্তুতি নেয়া হয়। সকাল ৯ টার আগেই পূর্ণ হয়ে যায় আপিল বিভাগের এক নম্বার আদালত কক্ষ।

প্রথমেই আদালত অবমাননা রুল জারির পর সম্পূরক কার্যতালিকা অনুযায়ী রায় ঘোষণা করা হয়।

Reneta

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তখন এজলাসে ছিলেন বেঞ্চের সদস্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। মীর কাসেম আলীর আপিল মামলায় সংক্ষিপ্ত আদেশ পড়ে শোনান প্রধান বিচারপতি এস কে সিনহা।

রায় ঘোষণার আগে কয়েকজন ব্যক্তি ও সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এমন একটা ভাব দেখাচ্ছেন যেনো যুদ্ধাপরাধের বিচারটা তারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের এই ধারণা ভ্রান্ত। যুদ্ধাপরাধের বিচার কোনোদিনই শুরু হতো না যদি এই সরকার ক্ষমতায় না আসতো এবং জননেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়ে না এগোতেন।

‘অনেকেই এমন দাবি করেছেন, আমরাও করেছি। কিন্তু নির্বাহী বিভাগে উপযুক্ত নেতৃত্ব না থাকলে অনেক অন্যায়েরই বিচার হয় না। এই বিচারটি সামনে এগিয়ে নেয়ার জন্য এটি ছিলো একটি রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচনের আগেই এটি ম্যানিফেস্টো ছিলো, সংসদেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।’

মীর কাসেম আলীর মামলায় রায়ের বিষয়ে পরে নিজেদের অবস্থান জানিয়ে আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘যেহেতু এটি সর্বোচ্চ আদালতের রায়, একজন আইনজীবী হিসেবে এ রায়ের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’

ভবিষ্যতের ইতিহাস এ রায় পর্যালোচনা করবে বলে মন্তব্য করেন তিনি।

রায় হাতে পাওয়ার পর রায় রিভিউয়ের আবেদন করার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মীর কাশেমের আইনজীবী।

এর আগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আপিলের উপর গত ২৪ ফেব্রুয়ারি যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয় ৮ মার্চ। প্রথমে তারিখ ২ মার্চ ঠিক করা হলেও প্রধান বিচারপতি এস কে সিনহার ঢাকার বাইরে সফর থাকায় রায়ের তারিখ বদলে ৮ মার্চ করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৯ ফেব্রুয়ারি শুরু হয় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানি। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় ১৭ ফেব্রুয়ারি।

পরে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর পাল্টা যুক্তি দেয় আসামিপক্ষ। এরপরই রায় ঘোষণার তারিখ ২ মার্চ ঠিক করার পর আবার পরিবর্তন করে ৮ মার্চ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদর কমান্ডার মীর কাশেমের ফাঁসি বহাল

পরবর্তী

বদর কমান্ডার মীর কাশেমের ফাঁসি বহাল

পরবর্তী

মীর কাশেমের রায় বহালে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ

মীর কাশেমের রায় বহালে সন্তুষ্ট গণজাগরণ মঞ্চ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT