চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল বাতিল, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৩, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ঘূর্ণিঝড় ফণীর কবলে তছনছ ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের মাটিতেও, বিকেল থেকে হচ্ছে বৃষ্টি। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শিরোপার মঞ্চে আসা বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু শুক্রবার বিকেল থেকেই প্রবল বৃষ্টিপাতে মাঠ ভারী হয়ে ওঠে। জমতে থাকে পানি। বৃষ্টি কমার বদলে বাড়তে থাকে সময়ের সাথে। শেষঅবধি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাইনাল বাতিলের ঘোষণাই আসল।

বাতিল ফাইনালটি ভিন্ন আরেকদিনে করা যায় কিনা, শুরুতে এমন ভাবনা থাকলেও দ্রুত তা থেকে সরে আসে বাফুফে। বাংলাদেশ-লাওস দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যৌথভাবে।

গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত এবং কিরগিজস্থানকে টপকে সেমিতে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে আসে বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে লাল-সবুজরা দিয়েছে ৭ গোল। তবে গণ্ডায় গণ্ডায় গোলের সহজ সুযোগ হাতছাড়া না করলে স্বাগতিকদের গোলসংখ্যা হতে পারতো দেড় ডজনেরও বেশি!

অন্যদিকে বাংলাদেশের মতো ভুল করেনি লাওস। নিজেদের সুযোগগুলো সময়মতই কাজে লাগিয়েছে দলটি। তাইতো তাদের নামের পাশে গোলসংখ্যাও ১৮টি। উড়তে থাকা এমন দুদলের ফাইনালে মহারণটা ভেস্তে দিল ঘূর্ণিঝড় প্রভাবে সৃষ্ট বৃষ্টি।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপহৃত প্রকৌশলীকে খুঁজতে মাঠে নেমেছে পুলিশ

পরবর্তী

ফণীর আঘাতের আশঙ্কায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

পরবর্তী
ফণী

ফণীর আঘাতের আশঙ্কায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

শামীমা

বাংলাদেশে এলে ফাঁসি হতে পারে আইএস বধূ শামীমার

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT