চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এলে ফাঁসি হতে পারে আইএস বধূ শামীমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০৩, মে ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
শামীমা

আইএস বধূ শামীমা বেগম বাংলাদেশে এলে সন্ত্রাসবাদের জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শামীমা বেগমের বাবা যেহেতু বাংলাদেশি তাই এখানে নাগরিকত্ব গ্রহণের একটা চেষ্টা তার থাকতে পারে।

আইটিভি নিউজকে তিনি বলেন, বর্তমানে সিরিয়ার আল-হল মরুভূমিতে বসবাসরত শামীমা বেগম বাংলাদেশে আসতে চাইলে সে মৃত্যুদণ্ড পাবে।

তিনি যোগ করেন, শামীমা বেগমকে আমাদের দরকার নেই। সে বাংলাদেশি নাগরিক নয়, সে কখনো সেটার জন্য আবেদনও করেনি। তার জন্ম ইংল্যান্ডে এবং তার মা ব্রিটিশ। কিন্তু কেউ যদি সন্ত্রাসবাদে জড়িত হয়। তাদের জন্য আমাদের নিয়ম খুবই সাধারণ। রাষ্ট্রীয় সাজা হবে তার। সেটা হলো তাকে জেলে আটক করা হবে এবং ফাঁসি দেয়া হবে।

১৫ বছর বয়সে অনলাইনে আইএস’র সঙ্গে সম্পর্কে গড়ে লন্ডন ছেড়ে সিরিয়ায় তিন বন্ধুসহ পাড়ি জমায় শামীমা। তার বন্ধুরা সেখানেই মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছে পোষণ করেছে শামীমা। ব্রিটিশ সরকারের তাকে ফেরত না নেয়ার বিষয়টিকে তিনি রোহিঙ্গাদের উপর মিয়ানমার কর্তৃপক্ষের আচরণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, রোহিঙ্গারা যখন নির্যাতন ও হত্যার শিকার হচ্ছিলো তখন আমরা আমাদের দরজা তাদের জন্য খুলে দিয়েছিলাম।

Reneta

২০১৫ সালে আইএসে যোগ দিতে বাসা থেকে পালিয়ে সিরিয়া চলে যায় শামীমা। সেখানে গিয়ে তিনি এক আইএস জঙ্গিকে বিয়ে করেন এবং তিনটি সন্তানের জন্ম দেন। তার মধ্যে দুটি শিশু জন্মের পরই মারা যায়। তৃতীয় ছেলেটি কিছুদিন পরে মৃত্যুবরণ করে।

ছেলের মৃত্যুর আগেই তার সুস্থ ভবিষ্যতের কথা ভেবে শামীমা যুক্তরাজ্যে ফেরার আগ্রহ প্রকাশ করে। কিন্তু ১৯ ফেব্রুয়ারি শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে যুক্তরাজ্য সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শামীমা বেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT