চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু’ অ্যাপে জাতির জনককে জানছে প্রজন্ম

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:৩৭ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

এখন দ্রুত তথ্য প্রাপ্তির সময়। সেই তথ্যে কেবল অক্ষরের ভিড় থাকলে হবে না, থাকতে হবে ছবি, অডিও, ভিডিও। এই সময়ের প্রজন্মকে নিজেদের মতো করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার সুযোগ করে দিয়েছে ‘বঙ্গবন্ধু’ অ্যাপ। 

জাতির পিতাকে জানতে চাওয়া নতুন প্রজন্মের সাড়া পেয়েছে অ্যাপটি। এখন পর্যন্ত প্রায় ১ লাখ মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে। যুগের তথ্য চাহিদাপূরণে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যে আরও সমৃদ্ধ হচ্ছে অ্যাপটি।

অ্যাপটি ওপেন করার পর মোবাইলের স্ক্রিনের একেবারে উপরে বামে ক্যাটাগরি অপশনে ক্লিক করলে ৭টি ক্যাটাগরি আসবে।

Banglabid

শুরুতেই আছে ‘আত্মজীবনী’। আত্মজীবনী ক্যাটাগরিতে সংক্ষিপ্ত জীবনীতে ১৯২০ থেকে শুরু করে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের সংক্ষিপ্ত অংশ এবং অসমাপ্ত আত্মজীবনী অপশনে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির পিডিএফ কপি আছে।

এর পাশেই আছে বঙ্গবন্ধুর বজ্রগম্ভীর কণ্ঠে দেয়া কয়েকটি ঐতিহাসিক ভাষণের অডিও-ভিজ্যুয়ালে ভরা ‘ভাষণ’ নামের ক্যাটাগরি। এখানে ৭ মার্চের ভাষণের রঙিন সংস্করণ সংযুক্ত করা হয়েছে। এছাড়াও আছে ১৯৭২ সালে ভারতে ভাষণ, স্বদেশ প্রত্যাবর্তন ভাষণ, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ, জুলিও কুরি পদক প্রাপ্তির সংবর্ধণা অনুষ্ঠানে ভাষণ, রেডিও ভাষণ, স্বাধীনতা দিবসের ভাষণ এবং প্রেস কনফারেন্সে দেয়া বঙ্গবন্ধুর বক্তব্য।

বঙ্গবন্ধু ফটো গ্যালারিতে আছে জাতির জনকের দুর্লভ ১১৩ টি স্থির চিত্র। এর পাশেই আছে ‘জাদুঘর’ ক্যাটাগরি। এখানে গুগল ম্যাপে বঙ্গবন্ধু জাদুঘর ও টুঙ্গিপাড়া জাদুঘরের পথ নির্দেশনা আছে।

Reneta

এরপরে আছে ‘সাক্ষাৎকার’। এখানে আছে বিবিসি’র সাংবাদিক ডেভিড ফ্রস্টের নেয়া দুই পর্বের সাক্ষাৎকার, বঙ্গবন্ধুর একান্ত সাক্ষাৎকার, বঙ্গবন্ধুর বাবা-মা এর সাক্ষাৎকার, বিদেশি টিভি চ্যানেলে সাক্ষাৎকার, বিদেশি টিভি চ্যানেলে বক্তব্য।

এই অ্যাপের অন্যতম দৃষ্টি আকর্ষণ করা ক্যাটাগরি হচ্ছে ‘বঙ্গবন্ধু হাতে লেখা চিঠি’। এখানে আছে কন্যা শেখ হাসিনাকে লেখা চিঠি, শেখ লুতফর রহমান (বাবা) কে লেখা চিঠি, রেনু (স্ত্রী) কে লেখা চিঠি, তাজউদ্দিন আহমেদকে লেখা চিঠি, জহুর আহমেদ চৌধুরীকে লেখা চিঠি, এম এ আজিজকে লেখা চিঠি।
৭ নম্বর ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে ৭ মার্চ ভাষণের পিডিএফ ফাইল।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের এই অ্যাপটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এতে কারিগরি সহায়তা দিয়েছে দেশের অন্যতম মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড।

এমসিসি’র নির্বাহী প্রধান আশরাফ আবির চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১৪ সালে ডেভেলপ হওয়া অ্যাপটি গত বছরের আগস্ট মাসের পরেই আমরা নতুন করে ডিজাইন করেছিলাম। গত বছর ১৫ আগস্টের পর সর্বশেষ আপডেট হয়েছিলো। তবে আমরা কেবল নতুন ডিভাইসের উপযোগি করে অ্যাপটি আপডেট করতে পারি। অর্থাৎ প্রযুক্তিগত আপডেট আমরা করতে পারি।

অ্যাপটিকে আরও তথ্য সমৃদ্ধ ও যুগোপযোগি করার তাগিদ দিয়ে তিনি বলেন: বঙ্গবন্ধু অ্যাপে নতুন কোনো কনটেন্ট যুক্ত করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন দরকার হয়। কনটেন্টগত কোন নতুন কিছু এই অ্যাপে এখনো যুক্ত হয়নি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত এই অ্যাপটি বঙ্গবন্ধুর ওপর ভিত্তি করে বানানো মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ অ্যাপ।

‘অ্যাপটিকে ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর করতে এখন সরকারের আইসিটি ডিভিশন বঙ্গবন্ধুকে নিয়ে করা মৌলিক এবং নির্ভরযোগ্য গবেষণাগুলোকে সংযোজন করতে পারে। বঙ্গবন্ধুকে নিয়ে করা প্রকাশনাগুলোকে আনা যেতে পারে। এই অ্যাপকে তথ্যসমৃদ্ধ করাটাই এখন মুখ্য বিষয়।’

২০১৪ সালে আসা অ্যাপটি আপাতত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে। আইফোনের গ্রাহকদের জন্যও অ্যাপটি উন্মুক্ত করার কাজ চলছে বলে জানা গেছে।

গুগল প্লে স্টোর থেকে ‘বঙ্গবন্ধু’ অ্যাপ্লিকেশনটি এই লিংকে https://play.google.com/store/apps/details?id=com.mcc.bangabandhu গিয়ে ডাউনলোড করা যাবে। এছাড়া গুগল প্লে-স্টোরে গিয়ে ‘বঙ্গবন্ধু’ সার্চ দিয়েও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমসিসিবঙ্গবন্ধুলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোক দিবসে বিসিবিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

পরবর্তী

মেসি অবসরে গেলে অবাক হবেন না তেভেজ

পরবর্তী

মেসি অবসরে গেলে অবাক হবেন না তেভেজ

‘গোল্ডেন লিওপার্ড জয় আমার জীবনের সেরা প্রাপ্তি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT