চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন নাশকতাকারীর স্থান নেই: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

বঙ্গন্ধুর সোনার বাংলায় কোন নাশকতাকারীর স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার একটি রায়কে ঘিরে কোন গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ কঠোরভাবে পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন নাশকতাকারীর স্থান নেই।

Banglabid

আইজিপি বলেন, আগামীকালের রায়কে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরপত্তা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা মহানগরীসহ সকল বিভাগ, জেলা ও উপজেলায়।

কোন অবস্থাতে কোন রকমের অপচেষ্টা সহ্য করা হবে না জানিয়ে ড. পাটোয়ারী বলেন, আমরা সম্মানিত দেশবাসীকে আশ্বস্ত করতে চাই দেশের আইন-শৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশ সক্ষম ও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নাগরিকদের কোন গুজবে কান না দিয়ে অথবা ভীত না হয়ে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার অনুরোধ করছি।

“কোথাও সন্দেহজনক কোন কিছু পরিলক্ষিত হলে নিকটস্থ পুলিশকে অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ -এ অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

Reneta

নাশকতার কোন শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা হওয়ার সুর্নিদিষ্ট কোন তথ্য নেই, তবে যদি নাশকতা হয় তার জন্য আমরা মোকাবেলার জন্য প্রস্তুত।

গণগ্রেপ্তারের কোন ঘটনা নেই জানিয়ে আইজিপি বলেন, আমরা সুনিদিষ্ট তথ্য পেয়েই গ্রেপ্তার করেছি, এখানে কেউ থাকতে পারে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি, সন্দেহজনক আসামি।

সারা বছরে প্রতিদিনে গড়ে যে পরিমাণ গ্রেপ্তার হয় গত এক সপ্তাহে আমরা হিসাব করে দেখেছি গত বছরের তুলনায় এ বছর প্রতিদিন গড়ে মাত্র ৫৯ জন বেশি গ্রেপ্তার হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করা পুলিশের একটি রুটিন ওয়ার্ক।

৮ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা, অপরদিকে খালেদা জিয়ার মামলার রায়, এ কারণে শিক্ষার্থীদের যাতায়াতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতে কোন সমস্যা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্নফাঁস রোধে এসএসসি পরীক্ষার্থীরা যা বলছে

পরবর্তী

‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি’

পরবর্তী
খালেদা জিয়া

‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি’

সিরিজ জয়ের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT