চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া

আমি যেমন থাকি, যেখানে থাকি, যেভাবে থাকি- দেশবাসীকে কখনো ছেড়ে যাবো না মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি।

বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জেলের ভয় আমাকে দেখিয়ে লাভ হবে না। আমি মাথা নত করবো না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমি সরবো না।

তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে দাবি করে খালেদা জিয়া বলেন, সেই চেষ্টা কখনো সফল হবে না।

Banglabid

‘ভুয়া কাগজপত্র দিয়ে এটি তৈরি করা হয়েছে, আইনজীবীরা তা প্রমাণও করেছে। জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না। তাছাড়া, একটি টাকাও তছরুপ হয়নি। সমস্ত টাকা ব্যাংকে জমা আছে, সুদে-আসলে তিনগুণ হয়েছে। একটি টাকাও সরকারের নয়। ভুয়া কাগজপত্র তৈরী করে মিথ্যা মামলায় আমাকে ও আমার ছেলেকে জড়ানো হয়েছে। মামলায় ন্যায়বিচার হলে আমার কিছুই হবে না। আমি বেকসুর খালাস পাবো।’

এসময় তিনি এই মামলা যারা দায়ের করেছে তাদের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত জানিয়ে বলেন, আর যদি অন্যরকম রায় হয় তাহলে তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে।  যেনো বিচারক নন, ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিচ্ছে। আমার মামলার রায় নিয়ে সরকারই বেশি অস্থির ও ভীত। তারা প্রতিবাদের সকল ভাষা বন্ধ করে দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT