চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই পড়াটা অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A
শিক্ষা সম্মেলনে বক্তারা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোনো বই পড়াই বৃথা যায় না। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করাটা খুব প্রয়োজন।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘বইয়ের সমাহার আমরা দেখতে পাই লাইব্রেরিতে। আজকাল লাইব্রেরির কলেবর পরিবর্তন হয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ আজকাল মোবাইলে পড়ছে। আরও পড়ার ব্যবস্থা আছে। যে জন্য লাইব্রেরির প্রতি আকর্ষণ কিছু কিছু কমছে। আমাদের এই উপমহাদেশে অনেক পুরনো লাইব্রেরি আছে। কিন্তু সেসব লাইব্রেরিতে মানুষের পদচারণা অনেকাংশে কমে গেছে। লাইব্রেবির প্রতি আকর্ষণ বাড়াতে হবে। সেটি করতে হলে পাঠক বাড়াতে হবে।’

Banglabid

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘কোনো বই পড়াই বৃথা যাবে না। সে আপনি আইনের বই পড়েন বা সাহিত্যের বই পড়েন বা রান্নার বই। সব বইয়েই জ্ঞানের স্পর্শ আছে। তাই বই পড়াটা অভ্যাসে পরিণত করাটা খুবই প্রয়োজন। আইনের বইয়ের বাইরে অন্যান্য বই পড়লে মামলায় আইনি যুক্তি উপস্থানের পাশাপাশি সিদ্ধান্ত নিতে বা রায় দিতে সহায়তা করবে। পড়াশোনা বৃথা যাবে না। পড়ার কোনো বিকল্প হয় না, তবে পড়ার একমাত্র সম্পূরক হচ্ছে ভ্রমণ।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলণায়তনে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সমতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী। বক্তব্য পর্ব শেষে প্রধান বিচারপতি ফিতা কেটে এবারের মেলার মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রতি বছর বইমেলার আয়োজন করে থাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি ভবনের ভেতরের খালি জায়গায় এই বইমেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ৪১টি স্টল স্থাপন করা হয়েছে। আইনের বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে মেলার স্টলে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবই মেলাসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি

পরবর্তী

জাতিসংঘ মহাসচিবকে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটির চিঠি

পরবর্তী
জাতিসংঘ মহাসচিবের ছবি, পটভূমিতে বিশ্ব সংস্থার লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মহাসচিবকে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটির চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক চিহ্ন পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের অভিযাত্রা: সামনে আছে অনেক চ্যালেঞ্জ

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT