চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ মহাসচিবকে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটির চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
আদালত
A A
জাতিসংঘ মহাসচিবের ছবি, পটভূমিতে বিশ্ব সংস্থার লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার অসহায় শিশুদের নিরাপত্তা প্রদানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি।

প্রধান বিচারপতির ওবায়দুল হাসানের অনুমোদনে চাইল্ড রাইটস কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের স্বাক্ষরে চিঠিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবরে পাঠানো হয়েছে। চিঠি পাঠের বিষয়টি মঙ্গলবার জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

এই চিঠিতে গাজায় সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি। সেই সাথে শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণের জন্য, শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান, শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের সূচনা, শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োগসহ দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এই চিঠিতে আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে।

যেখানে বলা হয়, বিশ্বের সব শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিতকরণে যেহেতু আমাদের সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতি বিধানকল্পে জাতিসংঘের সকল উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি বদ্ধপরিকর।

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিনসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বই পড়াটা অভ্যাসে পরিণত করা খুব প্রয়োজন: প্রধান বিচারপতি

পরবর্তী

নতুন সরকারের অভিযাত্রা: সামনে আছে অনেক চ্যালেঞ্জ

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক চিহ্ন পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের অভিযাত্রা: সামনে আছে অনেক চ্যালেঞ্জ

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী মারা গেছেন

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT