চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় পিয়াস মজিদের ‘আমার রবি আমার ইন্দ্র’ ও অন্যান্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা-২০১৮। মেলা উপলক্ষে প্রস্তুত হচ্ছেন লেখক-প্রকাশক। তারই ধারাবাহিকতায় প্রস্তুত হচ্ছেন তরুণ লেখক পিয়াস মজিদ।

আলোঘর প্রকাশনী থেকে বেরিয়েছে পিয়াস মজিদের রবীন্দ্রবিষয়ক বই ‘আমার রবি আমার ইন্দ্র’। বইটির বিষয়বস্তু নিয়ে পিয়াস মজিদ বলেন, ‘এতে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা, গদ্যের পাশাপাশি দেশি ও বিদেশি দুই রবীন্দ্র-গবেষকের সাক্ষাৎকার স্থান পেয়েছে। আছে রবীন্দ্রনাথের একটি কাল্পনিক সাক্ষাৎকার, যেখানে রবীন্দ্রসূত্রে গত শতক আর এই সময়ে মিলেমিশে এক হয়ে যায়।’

এছাড়া ২০১৭ সালে তারিক সুজাত ও পিয়াস মজিদের যৌথ সম্পাদনায় জার্নিম্যান থেকে প্রকাশ পেয়েছে ‘প্রাণের পত্রাবলি’ শিরোনামে কবি বেলাল চৌধুরীকে লেখা দুই বাংলার কবি- লেখকদের অর্ধশত পত্রের সংকলন। একই বছরে প্রকাশ হওয়া হায়াৎ মামুদ ও পিয়াস মজিদের যুগ্মসম্পাদনায় চারুলিপি প্রকাশন থেকে প্রকাশ হয়েছে ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো’ শীর্ষক সৈয়দ শামসুল হক স্মরণগ্রন্থ।

Banglabid

বইমেলা ২০১৮’র শুরুর দিন থেকে থাকবে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিতব্য পিয়াস মজিদের প্রথম তিন কবিতা বইয়ের সংকলন
নাচ, মারবেল ও গোধূলি। এতে নাচপ্রতিমার লাশ, মারবেল ফলের মওসুম এবং গোধূলিগুচ্ছ বই তিনটি একত্রে পাওয়া যাবে।

লেখালেখি ও প্রকাশিতব্য নিয়ে পিয়াস মজিদ বলেন, ‘আমি ছোটকবিতা লিখে আসছি দীর্ঘদিন থেকে। এই কবিতাগুলোর একটি নির্বাচিত সংকলন প্রকাশিত হচ্ছে ঐতিহ্য থেকে। কবিতা সমান্তরালে বিভিন্ন বিষয়ে গদ্য লিখে আসছি সাহিত্যচর্চার শুরু থেকেই। গদ্যের বই বেরুচ্ছে বেশ কিছু। এবার স্মৃতিপাখির ওড়াউড়ি নামে একটা স্মৃতিগদ্য লিখেছিলাম, সাড়া পেয়েছি বিপুল। ভরসা পেয়ে এ যাবত লেখা বেশ কিছু হ্রস্ব-দীর্ঘ স্মৃতি মিলেঝুলে একটা বইয়ের কাঠামো-ই দাঁড় করিয়ে ফেললাম। স্মৃতিপাখির ওড়াউড়ি আসছে সময় প্রকাশন থেকে।’

মেলা শুরু থেকেই ছায়াবীথি’র স্টলে পাওয়া যাবে আলোচনার বই পড়ার টেবিল থেকে। তিনি বলেন, ‘বহু বইয়ের আলোচনা লিখেছি নানা সময়ে। এর মধ্য থেকে বাছাই করে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা থেকে শুরু করে লুইস বুনুয়েলের আত্মজীবনী নিয়ে লেখা বই-আলোচনা গ্রন্থভূক্ত করেছি। গেল বছর রুশ বিপ্লবের শতবর্ষ পূর্ণ হলো। এ নিয়ে আমার কিছু ভাবনা আছে, একই সঙ্গে দেশভাগের সত্তর বছর নিয়েও। সেই সঙ্গে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের পঞ্চাশ বছর, বাংলা একাডেমির ষাট বছরের মতো কিছু উদ্যাপনীয় বিষয় নিয়ে লেখার সংকলন বেরুচ্ছে অন্যপ্রকাশ থেকে, রুশ বিপ্লবের শতবর্ষ ও অন্যান্য গদ্য শিরোনামে।’

সম্পাদনা নিয়ে বলেন, ‘মাওলা ব্রাদার্স থেকে আমার সম্পাদনায় বিন্দু নামে সৈয়দ শামসুল হকের নির্বাচিত রচনা সংকলন প্রকাশের পরিকল্পনা ছিল তাঁর জীবদ্দশাতেই। তবে তাঁর আকস্মিক মৃত্যুর কারণে বইটি যথাসময়ে প্রকাশিত হতে পারেনি। এবার বেরুচ্ছে এই গুরুত্বপূর্ণ বইটি। সেই সঙ্গে চারুলিপি প্রকাশন থেকে আসছে আমার সংকলন ও গ্রন্থনায় সৈয়দ শামসুল হকের শ্রেষ্ঠ কবিতা।’

Reneta

মেলা ঘিরে প্রত্যাশার কথা বললেন চ্যানেল আই অনলাইনকে। ‘এবার আমার অধিকাংশ বইয়ের প্রচ্ছদ করেছেন প্রিয় শিল্পী ধ্রুব এষ। প্রায় সব বইয়ের কাজেই চূড়ান্ত পর্যায়ে। আশা করি আরও অনেক বইয়ের মতো আমার বইগুলোও আমাদের প্রাণের মেলা, অমর একুশে বইমেলায় পাঠককে সঙ্গ দিতে প্রস্তুত থাকবে। প্রিয় পাঠিকা ও পাঠক, আপনাকে স্বাগত আমার বইয়ের ভুবনে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশ গ্রন্থমেলা-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসি

পরবর্তী

খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের বৈঠক

পরবর্তী
বিএনপি

খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের বৈঠক

সংসদে মহিলা সদস্যের বক্তব্য, ওয়ান স্টপ সার্ভিস বিল-২০১৭ উত্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: মতিয়া চৌধুরী

সর্বশেষ

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬

সিজিএস সংলাপ: নির্বাচন-পরিবর্তী বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ২৪, ২০২৬

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT